বৃহত্তম ব্যাঙ্কের মানবিক সিদ্ধান্ত, এবার করোনা চিকিৎসার ক্ষেত্রে ঋণ দেবে এসবিআই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বৃহত্তম ব্যাঙ্কের মানবিক সিদ্ধান্ত, এবার করোনা চিকিৎসার ক্ষেত্রে ঋণ দেবে এসবিআই। করোনার প্রকোপ বিধ্বস্ত গোটা দেশ। মারা গেছেন কয়েক লক্ষ মানুষ আর এই মহামারীর সঙ্গে লড়ে যাচ্ছেন তারও কয়েকগুণ বেশি মানুষ। আরে চিকিৎসা করতে গিয়ে হাসপাতালের বিল মেটাতে গিয়ে সমস্যায় পড়ছেন রোগীর পরিবার।

আরও পড়ুনঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলো বেশ কিছুটা, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা।

আর এবার সেইরকম পরিবার কে ঋণ দিতে এগিয়ে এল এসবিআই। এসবিআই এই বিশেষ প্রকল্পের নাম দিয়েছে কবচ পার্সোনাল লোন। যার নামে এই লোন হচ্ছে শুধু তিনিই নন তার গোটা পরিবার এই সুযোগ পাবেন। তবে শুধু নতুন চিকিৎসার জন্য নয়, আগের করোনা চিকিৎসার জন্য যদি টাকা দরকার হয় তাহলেও এই প্রকল্পের মাধ্যমে টাকা নিতে পারবেন। বেতনভোগী, যাঁরা বেতনভুক্ত নন তাঁরা ও পেনশনভোগীরা এই ঋণ নিতে পারবেন। ব্যাঙ্কের অনলাইন ব্যাঙ্কিং পোর্টালের মাধ্যমে এই ঋণের জন্য আবেদন করা যাবে।

এই প্রকল্প নিয়ে চেয়ারম্যান দীনেশ কুমার খাঁড়া বলেন, “করোনা পরিস্থিতির মধ্যে মানুষের সাহায্যের জন্য আমরা কবচ পার্সোনাল লোন নিয়ে এসেছি। আমার ধারণা অনেক মানুষের চিকিৎসার কাজে এই প্রকল্প সাহায্য করবে।” দেশের বৃহত্তম ব্যাঙ্কের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর