নজরবন্দি ব্যুরোঃ নার্স – ডাক্তারদের সপ্তাহে ২-৩ দিন ছুটি, নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। করোনাকালে দিনরাত পরিশ্রম করে চলেছেন চিকিৎসক – নার্স – স্বাস্থ্য কর্মীরা। তাই তাঁদের কিছুটা রিলিফ দেওয়ার জন্যে নতুন নির্দেশ দেওয়া হল স্বাস্থ্য দফতরের তরফে। নির্দেশিকায় জানানো হয়েছে যে সমস্ত চিকিৎসক – নার্স – স্বাস্থ্য কর্মীরা কোভিড রুগীর সেবার যুক্ত কাজের সময় বেঁধে দেওয়া হবে তাঁদের।
আরও পড়ুনঃ আইএসসি(ISC) দ্বাদশের পরীক্ষাও বাতিল, নাম্বার কিভাবে দেওয়া হবে? সিদ্ধান্ত পরে।
নির্দেশিকায় বলা হয়েছে দিনের বেলা যারা ডিউটি করবেন তাঁদের ডিউটির সময় ৮ ঘন্টার বেশি হবেনা। রাতের শিফট হবে ৬ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৭ ঘণ্টা। সাথে বলা হয়েছে, ডিউটি বদলের জন্যে থাকবে ১ ঘণ্টা সময়। নার্স – ডাক্তারদের সপ্তাহে ২-৩ দিন ছুটিও দেওয়া হবে কাজের সময় বেঁধে দেওয়ার পাশাপাশি।
উল্লেখ্য, মাস্খানেক ধরে করোনা রোগীর ব্যাপক প্রেশার থাকায় চিকিৎসক – নার্স – স্বাস্থ্য কর্মীরা ১৮ ঘন্টা কখনও বা ২৪ ঘন্টাই ডিউটি করেছেন। তাই করোনা সংক্রমন কিছুটা নিয়ন্ত্রনে আসার ফলে তাঁদের কিছুটা রিলিফ দেপার সিদ্ধান্ত নেওয়া হল।
উল্লেখ্য, রাজ্যের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। করোনা ভাইরাসকে কার্যত বাগে আনা গিয়েছে বাংলায়। পুর্ণ লকডাউন না হলেও বাংলায় জারি রয়েছে কড়া বিধিনিষেধ। বিশেষজ্ঞরা বলছেন এই কড়া বিধিনিষেধের ফলেই কার্যত নিয়ন্ত্রনে চলে এসেছে করোনা ভাইরাস।
আজকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪২৪ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৮৫ হাজার ৮০১ জন। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৭৮ হাজার ৬১৩ জন। রাজ্যজুড়ে ২৪ ঘন্টায় ১৩৭ টি মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৭৮। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৭২২ জন।



