আইএসসি(ISC) দ্বাদশের পরীক্ষাও বাতিল, নাম্বার কিভাবে দেওয়া হবে? সিদ্ধান্ত পরে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইএসসি(ISC) দ্বাদশের পরীক্ষাও বাতিল, নাম্বার কিভাবে দেওয়া হবে? সিদ্ধান্ত পরে।সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর বাতিল হয়ে গেল আইএসসি(ISC) দ্বাদশের পরীক্ষাও। করোনা আবহে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বোর্ড সচিব জেরি আরথুন জানিয়েছেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই পরীক্ষা বাতিল করা হয়েছে। ছাত্রছাত্রীদের কীভাবে নম্বর দেওয়া হবে সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ বর্ষা নয় তবুও বর্ষন, আগামী ৩ দিন নাগাড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস বাংলা জুড়ে

আইএসসি(ISC) দ্বাদশের পরীক্ষাও বাতিল, নাম্বার কিভাবে দেওয়া হবে? সিদ্ধান্ত পরে। উল্লেখ্য, কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) আগেই দশন শ্রেণীর পরীক্ষা বাতিল করেছিল। আগেই ঘোষণা হয়েছিল ১লা জুন বৈঠকে সিদ্ধান্ত হবে আইএসসি(ISC) দ্বাদশের পরীক্ষা নিয়ে।

এদিকে আজই কিছুক্ষন আগে বাতিল করা হয়েছে সিবিএসই-র(CBSE) দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে কি না, বা হলেও কী প্রক্রিয়ায় তা হবে তা নিয়ে বৈঠক ছিল এদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, সিবিএসই বোর্ডের চেয়ারম্যান-সহ একাধিক কর্তা ব্যাক্তি।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আজ বাতিল হলেও এই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা আগেই বাতিল করা হয়েছিল। আগামী ৪ মে থেকে সিবিএসই-র (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শুরুর কথা ছিলো। কিন্তু দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করছে। মৃত্যু হচ্ছে বহু মানুষের। ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি সবাইকে তাই পড়ুয়াদের জীবনের ঝুঁকি নিতে চাইলনা সরকার। বন্ধ করা হল সিবিএসই এবং আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। কিভাবে পড়ুয়াদের নাম্বার দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত পরে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর