বর্ষা নয় তবুও বর্ষন, আগামী ৩ দিন নাগাড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস বাংলা জুড়ে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুর্যোগের ছাপ রেখে চলে গিয়েছে ইয়াস। ভরা কোটাল আর ইয়াস যুগলবন্দীতে গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ। সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যথাসাধ্য করছে বিপর্যস্ত জনজীবন কে স্বাভাবিক করতে। এদিকে শিয়রে বর্ষা। কেরলে আগামি সপ্তাহেই বর্ষা ঢুকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু এরাজ্যে? বর্ষা নয় তবুও বর্ষন, এমনটাই ইঙ্গিত দিল হাওয়া অফিস।

আরও পড়ুনঃ সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল, তবে নাম্বার পাবেন পড়ুয়ারা!

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ দিনের মধ্যে বাংলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে ব্যাপক ঝড় বৃষ্টি হতে চলেছে। যদিও বর্ষা এখনই আসছে না। কারন পূর্বাভাষ বলছে ৩ দিন বৃষ্টিপাতের পর আবার ঝলমলে রোদ উঠবে। হাওয়া অফিস জানিয়েছে, ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং কলকাতায়।

আরও পড়ুনঃ কমছে করোনা ভাইরাসের সংক্রমণ, স্বস্তি কলকাতা সহ রাজ্যের সব জেলায়।

দক্ষিনবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। তাছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই হবে ভারি বর্ষন। আগামী ৩ দিন সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৪ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৮ ডিগ্রির আশেপাশে। তবে জুন মাসেই বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটছে ভারতবর্ষে। যার ফলে কেরল, কর্ণাটকে বর্ষা ঢুকছে আগামি সপ্তাহেই। দক্ষিণের রাজ্যগুলি ছাড়া উত্তরের মেঘালয়, সিকিমেও শুরু হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। বর্ষা নয় তবুও বর্ষন, জুন মাসের প্রথম সপ্তাহ থেকে রাজ্যে প্রভাব দেখাতে শুরু করছে মৌসুমি বায়ু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর