কমছে করোনা ভাইরাসের সংক্রমণ, স্বস্তি কলকাতা সহ রাজ্যের সব জেলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কমছে করোনা ভাইরাসের সংক্রমণ, স্বস্তি কলকাতা সহ রাজ্যের সব জেলায়। রাজ্যের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। করোনা ভাইরাসকে কার্যত বাগে আনা গিয়েছে বাংলায়। পুর্ণ লকডাউন না হলেও বাংলায় জারি রয়েছে কড়া বিধিনিষেধ। বিশেষজ্ঞরা বলছেন এই কড়া বিধিনিষেধের ফলেই কার্যত নিয়ন্ত্রনে চলে এসেছে করোনা ভাইরাস। করোনার সংক্রমণ কমতে থাকায় গতকাল থেকে এই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। তবে আপাতত বিধি নিষেদ জারি থাকছে ১৫ জুন পর্যন্ত।

আরও পড়ুনঃ রাজ্যসভা নয় শোভনদেব থাকবেন বিধানসভাতেই, খড়দহ আসনের জন্য নাম প্রকাশ করল দল

রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৮ জন, মৃত্যু হয়েছে ৩৫ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২ জন, মৃত্যু হয়েছে ৩২ জনের। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৬৬১ এবং ৭৫৫। এদিন হাওড়ায় মৃত্যু হয়েছে ৮ জনের এবং দক্ষিণ ২৪ পরগণা মৃত্যু হয়েছে ১৩ জনের।

কমছে করোনা ভাইরাসের সংক্রমণ, ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪২৪ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৮৫ হাজার ৮০১ জন। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৭৮ হাজার ৬১৩ জন। রাজ্যজুড়ে ২৪ ঘন্টায় ১৩৭ টি মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৭৮। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৭২২ জন।

আরও পড়ুনঃ উচ্চ-প্রাথমিকে নিয়োগ চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হবে দাবি আদায়!

আজকের ১৭ হাজার ৭২২ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১২ লক্ষ ৯১ হাজার ৫১০ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৬৫ হাজার ৪১ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৯৬ হাজার ৯১৮ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১.০৯ শতাংশ। রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিনের তথ্য অনুযায়ী ৯৩.২০ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান।

করোনা ভাইরাসের বুলেটিন, পশ্চিমবঙ্গ। ১লা জুন ২০২১
করোনা ভাইরাসের বুলেটিন, পশ্চিমবঙ্গ। ১লা জুন ২০২১

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত