নজরবন্দি ব্যুরোঃ রাজ্যসভা নয় শোভনদেব থাকবেন বিধানসভাতেই, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো তৃণমূল, এতদিন খড়দহ বিধানসভা থেকে তৃণমূলের হয়ে কে লড়বেন তাতে প্রথমে শোভনদেবের নাম উঠে আসলেও তার পাশাপাশি জল্পনায় একাধিক সময়ে উঠে এসেছে একাধিক নাম। প্রথমে মনে করা হয়েছিলো খড়দহ এই এই নির্বাচন লড়বেন অমিত মিত্র। খড়দহ তাঁর পুরানো জায়গা। অসুস্থ থাকার জন্য ভোটে লড়েননি, তবে আপাপ্তত সুস্থ আছেন, মমতার তৃতীয় বারের মন্ত্রীসভার অর্থমন্ত্রীও তিনি।
আরও পড়ুনঃ বার্ড ফ্লুর নয়া স্ট্রেন মানুষের শরীরে! ফের আতঙ্ক ছড়াচ্ছে চিন
তাই অনেকেই ভাবছিলেন নিজের পুরান ঘর থেকেই লড়বেন অর্থমন্ত্রী। আচমকা টালিগঞ্জে গুজব উঠেছিলো অভিনেত্রী তৃণা সাহা লরতে পারেন ওই কেন্দ্র থেকে। তবে সেসব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে খড়দহ আসন থেকে লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায়। অমিত মিত্র অসুস্থ থাকায় এবার খড়দলে ভোট লড়েছিলেন কাজল সিনহা। তবে নির্বাচন কালে করনায় আক্রান্ত হয়ে প্রান হারাণ তিনি। ভটে বেশ ভালো ব্যাবধানে ওই আসনে কাজল সিনহা জয় লাভ করলেও তাঁর অবর্তমানে ফের ভোট হবে ওই কেন্দ্রে।
অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায়। মমতার শাসন কালেরর একেবারের প্রথম বারের বিধায়ক ২১ এর মহারণে ভোত কৌশলের কারণে নিজের গড় বদলেছিলেন। মমতা নিজের ঘর ভবানীপুর ছেড়ে লড়তে গিয়েছিলেন শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামের মাটি থেকে। আর মমতার ঘরের মাটিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন শোভনদেব। শোভনদেবের পুরান কেন্দ্র রাসবিহারীর দায়িত্ব দেওয়া হয়েছিল দেবাশিস কুমারকে।
মমতার গড়ে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতে, মন্ত্রী হয়েও কদিনের মাথায় বিধায়ক পদ ছেড়েছেন তিনি। নন্দীগ্রামে হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। তাই ফের জিতে ফিরে আসার জন্য লড়বেন নিজের পুরানো ঘাঁটি ভবানীপুর থেকেই। মুখ্যমন্ত্রীর খাতিরে নিজের বিধায়ক পদ ছেড়েছেন তিনি।
রাজ্যসভা নয় শোভনদেব থাকবেন বিধানসভাতেই, জল্পনা ছিলো দুই ফাঁকা আসনের এক্টিতে রাজ্যসভায় যাবেন বর্ষীয়ান নেতা। তবে নিজের মন্ত্রিপদ টিকিয়ে রাখতে তিনি লড়বেন ভোটে। সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের তরফ থেকে খড়দহ কেন্দ্র থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে শোভনদেবের। ইতিমধ্যে আজই খড়দহ এলাকার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা তাঁর।



