বার্ড ফ্লুর নয়া স্ট্রেন মানুষের শরীরে! ফের আতঙ্ক ছড়াচ্ছে চিন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বার্ড ফ্লুর নয়া স্ট্রেন মানুষের শরীরে! একেই গত বোঁচর থেকে এখনো পর্যন্ত গোটা বিশ্ব আতঙ্কে প্রহর গুনছে। করোনার মহামারির ঠেলায় বিপর্যস্ত গোটা জনজীবন। প্রথম ঢেউ কিছুটা কমলেও ফের আছেড়ে পরেছে দ্বিতীয় ঢেউ আরও ভয়ানক ভাবে। তার মধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে মানুষের শরীরে বার্ড ফ্লুর নয়া স্ট্রেনের উপস্থিতি নিয়ে।

আরও পড়ুনঃ  কটাক্ষ ‘অ-বিধায়ক’ মুখ্যমন্ত্রীকে, সঙ্গে ‘অসহায় আমলা’ আলাপনের শাস্তির দাবি শুভেন্দুর

করোনার জীবণুর সঠিক স্থল এখনো খুঁজে পাওয়া যায়নি। কখনো জানা গেছে উহানের খোলা বাজার থেকে ছড়িয়েছে ভাইরাস, কখনো দাবী করে হয়েছে রাসায়নিকগার থেকে। দিন কয়েক আগেই বাইডেন মার্কিন গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিয়েছেন ৯০ দিনের মধ্যে আসল তথ্য জমা করতে। তার মধ্যেই ফের চিন থেকে ছড়াচ্ছে আতঙ্ক।

বার্ড ফ্লুর নয়া স্ট্রেন মানুষের শরীরে! ফের আতঙ্ক ছড়াচ্ছে চিন, সুত্রের খবর ঝেনজিয়াং শহরের বাসিন্দা ৪১ বছরের এক ব্যক্তির শরীরে পাওয়া গেছে বার্ড ফ্লুর নয়া এই স্ট্রেনটির অস্তিত্ব। এর আগে বিশ্বে কখনো মানুষের শরীরে বার্ড ফ্লুর ভাইরাসের হদিশ পাওয়া যায়নি। করোনার আতঙ্কের মধ্যেই মানুষের দেহে নয়া ভাইরাসের উপস্থিতিতে ইতিমধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।

যদিও চিকিৎসক মহল আস্বস্ত্ব করে জানিয়েছেন,  H10N3 স্ট্রেনটির ক্ষমতা খুব বেশি নয়। মানব দেবে বড়ো ক্ষতি করতে পারবে না এই ভাইরাস। বার্ড ফ্লু হিসেবে সাধারণ ভাবে পরিচিত H5N8 স্ট্রেনটিও মানুষের শরীরে খুব বেশি ঝুঁকি তৈরি করতে পারবে না। তবে জানানো হয়েছে বার্ড ফ্লুর স্ট্রেন সংক্রমিত হওয়া ওই ব্যাক্তি আপাতত সুস্থ আছেন। কয়েকদিনের মাথায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর