কটাক্ষ ‘অ-বিধায়ক’ মুখ্যমন্ত্রীকে, সঙ্গে ‘অসহায় আমলা’ আলাপনের শাস্তির দাবি শুভেন্দুর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কটাক্ষ ‘অ-বিধায়ক’ মুখ্যমন্ত্রীকে, সঙ্গে বাংলায় অলীক কুনাট্য রঙ্গ চলছে রাজ্যের বর্তমার রাজনৈতিক পরিস্থিতিকে ট্যুইটে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সেসবের পাশাপাশি আজ আলাপন বন্দোপাধায়কে নিয়ে যে মন্তব্য করেছেন তিনি, তাতে অনেকেই মনে করছেন নিজের আগের অবস্থান থেকে কার্যত ঘুরে গেলেন অধিকারী।

আরও পড়ুনঃ হিংসার বাতাবরন তৈরি করছে CPM, বিজেপির অভিযোগে উত্তাল ত্রিপুরা।

কলাইকুন্ডার বৈঠকে, আর তার পরেই বৈঠকে মমতা উপস্থিত না থেকে রাজ্যকে অপমান করেছেন বলার পাশাপাশি আলাপন প্রসঙ্গে শুভেন্দু বলেছিলেন,আলাপন বন্দ্যোপাধ্যায়কে বাঙালি হিসেবে দেখানো হচ্ছে। অথচ রাজ্যের আমলা থেকে প্রশাসন সব চালান মমতাই। তাঁর মতে এই রাজ্যের আমলরা অসহায় অবস্থায় কাজ করছেন। আলাপনের কিছু করার ছিল না। তাঁকে মুখ্যমন্ত্রীর কথা মতো চলতে হয়েছে। এ রাজ্যের সমস্ত আমলাদেরই একই অবস্থা।

তবে তার কয়েক ঘন্টার মধ্যেই আজ ফের ট্যুইট করে আলাপনের শাস্তির দাবী করে বসলেন তিনি। শৃঙ্খলা এবং সার্ভিস রুল ভাঙার জন্য প্রাক্তন মুখ্যসচিবের শাস্তির দাবি জানালেন তিনি। গতকাল মুখ্যসচিব পদ থেকে আলাপনের ইস্তফা দেওয়ার পরেই অনেকে ভেবেছিলেন এবারের মত সমাপ্তি ঘটলো এই ইস্যুতে।

তবে আজ সকালেই ফের কেন্দ্রের তরফ থেকে নোটিস আসে প্রাক্তন মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রীর বর্তমান মুখ্য উপদেষ্টার কাছে। কলাইকুন্ডার বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হিসেবে তাঁর অনুপস্থিতির কারণ জানতে চেয়েছে শো-কজ করা হয়েছে তাঁকে। তখনি অনেকে মনে করেছিলেন এর রেশ গড়াবে বহুদূর।

বেলা গড়াতেই আলাপন ইস্যুকে সামনে এনে ট্যুইট করেলন রাজ্যের বিরোধী দলনেত শুভেন্দু অধিকারী। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়কেও কটাক্ষ করেছেন। ট্যুইটে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে অলীক কুনাট্য রঙ্গ চলছে। অহংবোধ এবং অনুশাসনহীন মুখ্যসচিবকে রক্ষা করতে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙতে উদ্যত হয়েছেন মুখ্যমন্ত্রী (বিধায়ক নন)। উনি মুখ্যমন্ত্রীর দফতর এবং সংবিধানের অসম্মান করছেন’

তার পরেই আলাপন প্রসঙ্গে মমতার নাছোড় ভাবকে কটাক্ষ করে বলেছেন, হয়তো আলাপন সরকারের গোপন নথি জানতেন, তাই তাঁকে বাঁচানর জন্য এভাবে দৌড়ে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্ষোভ প্রকাশ করেছেন আলাপনকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা নিয়োগ করা নিয়েও, কর্তাদের কষ্টার্জিত পয়সা নস্ট করা হচ্ছে বলেও জানান তিনি। আর ওয়াকিবহাল মহল মনে করছে রাজনীতির চক্করে পড়ে একসময়ের মন্ত্রী-সচিবের সম্পর্ক আজ তলানিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর