হিংসার বাতাবরন তৈরি করছে CPM, বিজেপির অভিযোগে উত্তাল ত্রিপুরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হিংসার বাতাবরন তৈরি করছে CPM, এই মুহুর্তে ধুন্ধুমার ত্রিপুরা। সেখানের সিপিএম নেতাদের ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিজেপির নেতারা অভিযোগ করেছেন নিশ্চিহ্ন হয়ে গিয়ে কোন উপায় না পেয়ে এবার সশস্ত্র আক্রমনের দিকে যাচ্ছে সেখানের সিপিএম নেতারা।

আরও পড়ুনঃ ব্যাক্তিগত বার্তা নিয়ে রাজনীতি করছেন রাজ্যপাল, ক্ষুব্ধ তৃণমূল ভাবছে যোগাযোগ ছিন্নর কথাও

অথচ CPM এর অভিযোগ  নির্দিষ্ট ভাবে তাদের কর্মী সমর্থকদের অপর হামলা চালাচ্ছে গেরুয়া শিবির। সূত্রের খবর গত পরশু অর্থাৎ রবিবার রাজধানীর আসে পাশের এলাকায় প্রায় শতাধিক সিপিএম কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় বিজেপি। অকথ্য অত্যাচার করা হয়েছে তাঁদের। যদিও গেরুয়া শিবির সমগ্র ঘটনা এবং অভিযোগ অস্বীকার করেছে।

তবে এই মুহুর্তে সব থেকে বড়ো আলোড়োন তৈরি হয়েছে ত্রিপুরার সিপিএম নেতাদের ফেসবুক পোস্ট ঘিরে। বিজেপির অত্যাচারের প্রবাদে তাঁরা সকলেই প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন। তবে সব থেকে বেশি আলোড়ন  উঠেছে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহার পোস্টে। তিনি বিজেপির প্রতিরোধে সাধারণ মানুষকে লাঠি খুন্তি তৈরি রাখতে বলেছেন। সেই  পোস্টের পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আসাম জুড়ে।

হিংসার বাতাবরন তৈরি করছে CPM, বিজেপির অভিযোগে উত্তাল ত্রিপুরা। প্রাক্তন অর্থমন্ত্রী মানুষকে উস্কানি দিচ্ছেন  বলেও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। বিজেপির নেতারা ভানুলালের পোস্ট শেয়ার করে লিখেছেন বিজেপি এই জাতীয় পোস্ট করলে সংবাদ মাধ্যম তোলপাড় হয়ে যেত। সঙ্গে  বিজেপির নেতারা বলছেন ২৩ এর নির্বাচনে নিজেদের শূন্য যাওয়া দেখতে পাচ্ছে বলেই শেষ মুহুর্তে উস্কানি দিচ্ছে সকলকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত