নজরবন্দি ব্যুরোঃ সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হয়ে গেল। করোনা আবহে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পরীক্ষা বাতিল হলেও এগিয়ে যাবে ক্লাস। অর্থাৎ পরীক্ষা না দিয়েই নাম্বার পাবেন পড়ুয়ারা বলে সিদ্ধান্ত হয়েছে। যদিও পড়ুয়াদের নম্বর কীভাবে দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
আরও পড়ুনঃ কমছে করোনা ভাইরাসের সংক্রমণ, স্বস্তি কলকাতা সহ রাজ্যের সব জেলায়।
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পখ্রিয়াল নিশাঙ্ক সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের সাথে। আলোচনার মূল বিষয় ছিল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া এবং সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা এই করোনা পরিস্থিতিতে নেওয়া সম্ভব কিনা। বৈঠকে সিদ্ধান্ত হয় বাতিল করা হচ্ছে সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষা।
দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আজ বাতিল হলেও এই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা আগেই বাতিল করা হয়েছিল। আগামী ৪ মে থেকে সিবিএসই-র (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শুরুর কথা ছিলো। কিন্তু দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করছে। মৃত্যু হচ্ছে বহু মানুষের। ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি সবাইকে তাই পড়ুয়াদের জীবনের ঝুঁকি নিতে চাইলনা সরকার। বন্ধ করা হল পরীক্ষা।
Government of India has decided to cancel the Class XII CBSE Board Exams. After extensive consultations, we have taken a decision that is student-friendly, one that safeguards the health as well as future of our youth. https://t.co/vzl6ahY1O2
— Narendra Modi (@narendramodi) June 1, 2021
CBSE Board Class XII examinations cancelled pic.twitter.com/8qnwV14JH6
— ANI (@ANI) June 1, 2021



