২২ জন বিধায়কদের নিয়ে বেপাত্তা মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে। জানা যাচ্ছে, সুরাতে একটি হোটেলে রয়েছেন তাঁরা। সেখান থেকেই বিরাট ঘোষণা করতে পারেন। শাহি সাক্ষতে মন্ত্রী সহ ২২ বিধায়ক? দেবেন্দ্র ফড়নবীশের দিল্লি সফরে শুরু জল্পনা।
ঠিক কী হয়েছিল? পূর্ব কল্যাণের বিঠ্ঠলে পাশাপাশি থাকত দুই পরিবার। মেয়েটির পরিবারের অভিযোগ, ছেলেটি তাকে খেলার জন্য ডেকেছিল। তারপর তাদের বাড়ির পিছনে নিয়ে গিয়ে তার উপর নির্যাতন চালায় সে। যদিও বাড়ি ফিরে শিশুটি তার মা কিংবা অন্য কাউকে কিছু বলেনি। কিন্তু অচিরেই তার স্বাস্থ্যের অবনতি হয়। সেই সময়ই পুরো বিষয়টি জানতে পারে তার পরিবার।
মসজিদ থেকে লাউডস্পিকার সরিয়ে নেওয়া হোক। নাহলে আমরা এবার মসজিদের সামনে লাউডস্পিকার লাগিয়ে হনুমান চালিসা বাজাবো। শনিবার শিবাজি পার্কের একটি সভা থেকে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মসজিদ থেকে লাউডস্পিকার খুলে ফেলার হুঁশিয়ারি রাজ ঠাকরের।
মধ্যরাতে আকাশে প্রবল আলোর বৃষ্টি, তবে কী ভিনগ্রহের প্রাণীরাই হানা দিল পৃথিবীতে? জানা গিয়েছে, শনিবার রাত ৮টা-৯টা থেকেই দেশের একাধিক প্রান্ত থেকে ওই অদ্ভুত আলো দেখা যায়। অনেকেই দাবি করেন যে, পৃথিবীর বুকে হয়তো হানা দিয়েছে ভিনগ্রহের কোনও প্রাণী। কেউ কেউ আবার আতসবাজি ভেবেই হালকা চালে উড়িয়ে দেন।
দেশের তিন রাজ্যে মিলল 'ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে'! দেশে যখন কমছে করোনা সংক্রমণ যখন কমছে মৃত্যুর সংখ্যা যখন আস্তে আস্তে স্বাভাবিক হতে চলেছে জনজীবন ঠিক তখনই কোভিডের নতুন প্রকারভেদ ডেল্টা প্লাস নিয়ে আশঙ্কার মেঘ।