মসজিদ থেকে লাউডস্পিকার খুলে ফেলার হুঁশিয়ারি রাজ ঠাকরের, উপযুক্ত ব্যবস্থা নিতে চলেছে সরকার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মসজিদ থেকে লাউডস্পিকার সরিয়ে নেওয়া হোক। নাহলে আমরা এবার মসজিদের সামনে লাউডস্পিকার লাগিয়ে হনুমান চালিসা বাজাবো। শনিবার শিবাজি পার্কের একটি সভা থেকে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মসজিদ থেকে লাউডস্পিকার খুলে ফেলার হুঁশিয়ারি রাজ ঠাকরের। যা নিয়ে সারা দেশজুড়ে আলোড়ন পড়ে গেছে। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত।

আরও পড়ুনঃ Pakistan: স্পিকারকে সরানোর প্রস্তাব বিরোধীদের, গর্ভনরকে বরখাস্ত করলে ইমরান

শিবসেনা মুখপাত্রের কথায়, লোকে মনে করেছিল ওটা বিজেপির সভা। স্বরাষ্ট্রমন্ত্রী যা পদক্ষেপ নেওয়ার নেবেন। প্রথমে উনি দেখান বিজেপির কোন রাজ্যে মসজিদ থেকে স্পিকার খুলে নেওয়া হয়েছে। মহারাষ্ট্রে আইনের শাসন চলছে। আইন মোতাবেক কাজ হবে।

Maha: Court issues non-bailable warrant against Raj Thackeray in 2008 case | Business Standard News

উল্লেখ্য, শনিবার এক সভা থেকে রাজ ঠাকরে বলেন, আমি প্রার্থনার বিরুদ্ধে নই। কিন্তু সরকারের উচিত মসজিদ থেকে স্পিকার খুলে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা। এরপরেই তিনি বলেন, যদি স্পিকার না খুলে নেওয়া হয় তাহলে মসজিদের সামনে স্পিকার লাগিয়ে হনুমান চালিসা চালাবেন তিনি।

তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানাবো মাদ্রাসাগুলোতে যেন অভিযান চালানো হয়। পাকিস্তানীরা সেখানে আশ্রয় নিচ্ছে। মুম্বই পুলিশও জানে কী চলছে সেখানে। আমাদের বিধায়করা তাঁদের ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছে। বিধায়কদের সাহায্যে এখানেই সমস্ত সুবিধা পাচ্ছে তাঁরা।

মসজিদ থেকে লাউডস্পিকার খুলে ফেলার হুঁশিয়ারি রাজ ঠাকরের, মাদ্রাসা নিয়ে কড়া ব্যবস্থার আর্জি  

মসজিদ থেকে লাউডস্পিকার খুলে ফেলার হুঁশিয়ারি রাজ ঠাকরের, মাদ্রাসা নিয়ে কড়া ব্যবস্থার আর্জি  
মসজিদ থেকে লাউডস্পিকার খুলে ফেলার হুঁশিয়ারি রাজ ঠাকরের, মাদ্রাসা নিয়ে কড়া ব্যবস্থার আর্জি

একইসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, আমি খুব খুশি উত্তরপ্রদেশ যেভাবে এগোচ্ছে।একই কাজ মহারাষ্ট্রতেও দেখতে চাই। আমি অয্যোধ্যা যাব। কিন্তু এখনই বলতে পারছি না কবে কখন যাবো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর