HomeTagsKolkata Municipal Corporation

Kolkata Municipal Corporation

Durga Pujo’23: পুজো আসতে দেরি নেই, গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের জন্য ‘বিশেষ’ ব্যবস্থা রাখছে কলকাতা পুরসভা

চলতি বছর ২০শে অক্টোবর ষষ্ঠী। অর্থাৎ পুজোর আগে সময় বলতে এক মাস এক সপ্তাহ। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ক্লাবে। আর প্রশাসনই বা বসে থাকে কেন! পুজোকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই বৈঠক সেরে ফেলেছে  কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ। বৈঠক হয়েছে কলকাতা পুরসভা এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষের মধ্যেও। আর সেই বৈঠকেই কিন্তু স্থির হয়েছে, গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের জন্য 'বিশেষ' ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা।

KMC: কলকাতা পুরসভায় ধুন্ধুমার, হাতাহাতিতে জড়ালেন তৃণমূল বিজেপি কাউন্সিলররা

ধুন্ধুমার পরিস্থিতি কলকাতা পুরসভায়। সাংবাদিক বৈঠকের মাঝেই হাতাহাতিতে জড়ালেন তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা। এক বিজেপি নেতার বাড়ি ভেঙে দেওয়াকে কেন্দ্র করেই এই ঝামেলার সূত্রপাত।

Dengue-Malaria: ডেঙ্গিকে পাল্লা দিয়ে হু হু করে বাড়ছে ম্যালেরিয়া, চিন্তায় পুরকর্মীরা

আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। আবহাওয়ার খামখেয়ালিপনা, বৃষ্টির দাপটের জেরে এই সংখ্যা যে আরও বাড়বে জানিয়েছেন চিকিৎসকেরা। শুধুমাত্র সরকারি হাসপাতালেই এই মুহূর্তে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৮০৬ জন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, এই মুহূর্তে কলকাতার যা আবহাওয়া, তাতে নভেম্বর মাস পর্যন্ত থাকবে ডেঙ্গির দাপট।

Cyclone Asani: ১২ ঘন্টায় ভয়াবহ রূপ নেবে ঘুর্ণিঝড়, অশনি শঙ্কায় সমস্ত কর্মীর ছুটি বাতিল কোলকাতা পুরসভার।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ‘বিশাখাপত্তনম থেকে ৯৪০ কিমি দূরে ঘূর্ণিঝড়ের অবস্থান। পুরী থেকে ঘূর্ণিঝড় অশনির দূরত্ব ১ হাজার কিলোমিটার। আগামী ১২ ঘণ্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড় অশনি। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে পৌঁছবে অশনি। উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে সমান্তরালভাবে এগোবে ঘূর্ণিঝড়’।

খোলচাল পালটে যাচ্ছে পুরসভার ইংলিশ মিডিয়াম স্কুলগুলির, আসছে ব্যাপক পরিবর্তন

করোনার অতিমারির জন্যে এতদিন স্কুল গুলিতে পড়াশুনা সেভাবে হচ্ছে না বললেই চলে। তারই মধ্যে দিল্লির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধাঁচে পুরস্কুলের পরিকাঠামো ও পঠন-পাঠন পদ্ধতি আমূল পরিবর্তনের প্রস্তুতি শুরু কলকাতায়। মূলত যে সমস্ত পুর স্কুল ইংলিশ মিডিয়ামে বদলে যাবে সেখানেই প্রাথমিক স্তরে নয়া কাঠামো ও রীতিনীতি চালু হবে।

‘ছোট ঘটনাকে বড় করে দেখানো হয়েছে’, পুরভোটের অশান্তি নিয়ে মন্তব্য মমতার!

বিরোধীদের তরফে, বিশেষ করে বিজেপির থেকে সকাল থেকে যে অভিযোগগুলি করা হচ্ছে, সেই প্রসঙ্গে মমতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ভোটে লড়তে পারছে না। তাই এখন নাটক করছে। ও সব ইগনোর করুন।”

কেন্দ্রীয় বাহিনী নয়, পুরভোট সামলাবে পুলিশ। ধনকড়ের আবেদন ওড়াল কমিশন।

লালবাজার প্রস্তাবে জানিয়েছে প্রত্যেক বুথে একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন। তাঁর সাথে বুথ সামলাবেন ২ জন সশস্ত্র পুলিশ কর্মী। পাঁচটি ওয়ার্ড পিছু একটি কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে।

Trending Now