কেন্দ্রীয় বাহিনী নয়, পুরভোট সামলাবে পুলিশ। ধনকড়ের আবেদন ওড়াল কমিশন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। ১৪৪ টি ওয়ার্ডে নতুন করে কাউন্সিলর নির্বাচন প্রক্রিয়া হবে। ২১ ডিসেম্বর ফলপ্রকাশ। শুরু হয়ে গেছে মনোনয়ন পত্র জমা করার প্রক্রিয়া। সব মিলিয়ে ছোট লালবাড়ি দখলের লড়াইতে মাঠে নেমে পড়েছে লাল – সবুজ – গেরুয়া সব শিবিরই। এদিকে পুরভোটের আগে নিরাপত্তা ব্যাবস্থা চূড়ান্ত করতে সোমবার বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। সেখানে ঠিক হয়, কেন্দ্রীয় বাহিনী নয়, পুরভোট সামলাবে পুলিশ।

আরও পড়ুনঃ Asha Workers: স্বাস্থ্যকর্মীর মর্যাদার সঙ্গে মেলেনি প্রাপ্য টাকাও, পথে নামলেন আশাকর্মীরা

কিছুদিন আগে রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কলকাতা পুরভোট করানোর পক্ষে সওয়াল করেছিলেন। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কাছে জানতে চেয়েছিলেন, পুরভোটে কেন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে না? সেদিন সেই প্রশ্নের উত্তর না দিলেও আজ রাজভবন কে উত্তর পাঠিয়েছে কমিশন। জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনির প্রয়োজন নেই।

কমিশন সূত্রে খবর, রাজ্যপালকে জানিয়ে দেওয়া হয়েছে, ‘কলকাতা পুরভোটে আপাতত দরকার নেই কেন্দ্রীয় বাহিনীর’। পুলিশের দেওয়া ব্লু প্রিন্টে আশ্বস্ত কমিশন। রাজভবন কে জানানো হয়েছে, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট করাতে ‘রাজ্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে’। তাই কলকাতা ও রাজ্য পুলিশ দিয়ে পুরভোট করাতে সমস্যা নেই।

সূত্রের খবর, কলকাতা পুলিশের তরফে পুরভোটে বাহিনী মোতায়েন সংক্রান্ত প্রস্তাব জমা দেওয়া হয়েছে কমিশনে। কলকাতা পুলিশের তরফে কমিশন কে জানানো হয়েছে মোট ৩২ হাজার পুলিশ মোতায়েন থাকবে ভোট পর্বে। যার মধ্যে কলকাতা পুলিশের ২৭ হাজার কর্মীর পাশাপাশি মোতায়েন করা হবে রাজ্য পুলিশের ৫ হাজার কর্মীকেও।

কেন্দ্রীয় বাহিনী নয়, পুরভোট সামলাবে পুলিশ। ধনকড়ের আবেদন ওড়াল কমিশন।

কেন্দ্রীয় বাহিনী নয়, পুরভোট সামলাবে পুলিশ। ধনকড়ের আবেদন ওড়াল কমিশন।

কমিশন সূত্রে খবর, লালবাজার প্রস্তাবে জানিয়েছে প্রত্যেক বুথে একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন। তাঁর সাথে বুথ সামলাবেন ২ জন সশস্ত্র পুলিশ কর্মী। পাঁচটি ওয়ার্ড পিছু একটি কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে। পাশাপাশি জানানো হয়েছে ভোটারদের লাইন সামলাবে লাঠিধারী পুলিশ। সাথে থাকবে নাকা চেকিং এর ব্যাবস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত