Asha Workers: স্বাস্থ্যকর্মীর মর্যাদার সঙ্গে মেলেনি প্রাপ্য টাকাও, পথে নামলেন আশাকর্মীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনাকালে বাড়ি বাড়ি সচেতনতা সহ টিকাকরণ প্রকিয়ায় নিয়োজিত থাকতে হয়েছে তাঁদের। কিন্তু স্বাস্থ্যকর্মীর মর্যাদার সঙ্গে মেলেনি প্রাপ্য টাকাও, তাই রাস্তায় নেমে বিক্ষোভে আশাকর্মীরা। হুগলী জেলার আরামবাগ মহুকুমার ঘটনা। যেখানে বিক্ষোভ দেখান হাজারো আশাকর্মীরা। 

আরও পড়ুনঃ ‘ম্যাডাম শিক্ষক নেই স্কুলে পড়ানো যাচ্ছেনা’, কোর্টেই তো সব আটকে…বক্তা মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বকেয়া বেতন সহ একাধিক দাবী নিয়ে আরামবাগ হাসপাতাল মোড়ে আরামবাগ-কলকাতা রাজ্য সড়কপথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আশাকর্মীরা। এদিন উপস্থিত ছিলেন ছয়টি ব্লকের কয়েক হাজার আশাকর্মীরা। পরে পুলিশকে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। পরে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা।

আশা কর্মীদের অভিযোগ, ২৪ ঘন্টা কাজ করেও প্রাপ্য সম্মান পাননি তাঁরা। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তাঁরা। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। এদিন ঘন্টাখানেক ধরে অবরোধ চলার পর পুলিশ এসে তা তুলে দেয়।

এর আগে সোমবার ভাতার ব্লক হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। অভিযোগ ছয় মাস ধরে উৎসাহ ভাতা পাননি তাঁরা। এমনকি কোভিডে পরিশ্রমেও পরেও বেতন মেলেনি। মেলেনি কোনও সরকারী স্বীকৃতি। তাই বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।

স্বাস্থ্যকর্মীর মর্যাদার সঙ্গে মেলেনি প্রাপ্য টাকাও, লাগাতার আন্দোলন 

স্বাস্থ্যকর্মীর মর্যাদার সঙ্গে মেলেনি প্রাপ্য টাকাও, লাগাতার আন্দোলন 
স্বাস্থ্যকর্মীর মর্যাদার সঙ্গে মেলেনি প্রাপ্য টাকাও, লাগাতার আন্দোলন

শুধুমাত্র দক্ষিণবঙ্গ একই দাবীতে কিছুদিন আগেই উত্তর দিনয়াজপুরের চোপড়ার বিক্ষোভ দেখাতে শুরু করেন আশাকর্মীরা। ফলত সার্বিকভাবে আশাকর্মীদের এই বিক্ষোভে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য সরকারের দিকে। আশাদিদিদের সমস্যার সমাধানে রাজ্যের কী পরিকল্পনা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন