বইমেলা উপলক্ষে কলকাতার মেট্রো পরিষেবায় এই বাড়তি সুবিধা যাত্রীদের জন্য সুখবর। বইমেলা দেখতে আসা কলকাতাবাসী ও পর্যটকদের জন্য মেট্রো একটি দ্রুত এবং সুবিধাজনক পরিবহন ব্যবস্থা হয়ে উঠবে।
আগামী সোমবার থেকে সব মেট্রো চলবে দক্ষিণেশ্বর পর্যন্ত। কয়েকটি শুধু দমদম পর্যন্ত চলবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত শুধুমাত্র চারটি মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত আসবে না।
দুর্গাপুজোয় ঠাকুর দেখার ক্ষেত্রে কলকাতা মেট্রো কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। বলা যেতে পারে, একেবারে লাইফলাইন। উত্তর থেকে দক্ষিণকে কম সময়ের মধ্যে জুড়ে দেওয়ার ক্ষেত্রে মেট্রোর জুড়ি নেই। আর এখন তো আরও অন্যান্য রুটেও চালু হয়েছে মেট্রো পরিষেবা।
এই মেশিনগুলির সাহায্যে স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন যাত্রীরা। কলকাতা মেট্রো রেলের তরফে দাবি করা হচ্ছে, কলকাতার মেট্রো যাত্রীদের আরও স্মার্ট করে তোলার জন্যই এই সিদ্ধান্ত। এক মেট্রো কর্তার কথায়, "এমন অনেক স্টেশন রয়েছে যেখানে কর্মীরা কাজ করতে করতে হাঁপিয়ে উঠছেন, আর এখানে কাজ নেই বললেই চলে! তাই এই সিদ্ধান্ত।"
যদিও এখনও পর্যন্ত বেশ কিছু রুটের কাজ এখনো বাকি রয়েছে। এবং কবে তা শেষ হবে তা নিয়েও কোন স্পষ্ট বার্তা মেলেনি। এখন কেন্দ্রের নতুন বরাদ্দ বৃদ্ধির ঘোষণায় সেই কাজে গতি আসে কিনা সেটাই দেখার।
অনেকেই অফিসে সেরে দেরিতে বাড়ি ফেরে। কিন্তু কলকাতায় ৯.৪২ শেষ মেট্রো পরিষেবা মেলে। যাত্রীদের দাবি ছিল মেট্রোর সময় সীমা বাড়ানোর জন্য। সেই দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মেট্রো যাত্রী।
এদিকে দুর্যোগের জেরে কলকাতায় বেশ কিছু রাস্তায় গাছ পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেই গাছগুলি সরানোর চেষ্টা করছে কলকাতা পুরসভা। কিন্তু, এর ফলে সোমবার সকালে যানচলাচল স্লথ একাধিক রাস্তায়।