ব্লু লাইনে শেষ মেট্রোর সময় বদলাচ্ছে কলকাতা মেট্রো রেল। মে মাস থেকে মেট্রোযাত্রীদের জন্য কবি সুভাষ থেকে দমদম মেট্রো স্টেশন পর্যন্ত বিশেষ রাত্রিকালীন পরিষেবা চালু করেছিল কলকাতা মেট্রো। পরীক্ষামূলক ভাবে চালানো ওই পরিষেবায় সোম থেকে শুক্র রাত ১১টার সময় শেষ মেট্রো রওনা হত কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে।
আরও পড়ুন: সিঙ্গুরেও শেষরক্ষা হল না বামেদের, ৩৫ বছরের ধরে রাখা সমবায় ছিনিয়ে নিল তৃণমূল


মেট্রো রেল সূত্রের খবর, সোম থেকে শুক্রবার দমদম থেকে রাত ১০.৪০ মিনিটে ও কবি সুভাষ থেকে রাত ১০.৪০ মিনিটে শেষ মেট্রো পরিষেবা মিলবে। পরীক্ষামূলকভাবে চালানো ওই পরিষেবায় সোম থেকে শুক্র রাত ১১টার দুই প্রান্তিক স্টেশন থেকে মেট্রো চালানো হয়েছিল।
ইতিমধ্যেই বিবৃতি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ১১টার বদলে শেষ মেট্রো রেল ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে।কলকাতার তুলনায় অন্যান্য মেট্রো শহরে রাতের শেষ মেট্রো পরিষেবা অনেক বেশিক্ষণ মেলে।
বদলে যাচ্ছে শেষ মেট্রোর সময়! জানুন নতুন সময়



অনেকেই অফিসে সেরে দেরিতে বাড়ি ফেরে। কিন্তু কলকাতায় ৯.৪২ শেষ মেট্রো পরিষেবা মেলে। যাত্রীদের দাবি ছিল মেট্রোর সময় সীমা বাড়ানোর জন্য। সেই দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মেট্রো যাত্রী।







