অবশেষে বাংলার কপালে বাজেটের ছোঁয়া, বরাদ্দ বাড়লো ইস্ট-ওয়েস্ট মেট্রোয়

Budget 2024: এই বাজ্রটে কত টাকা পেল বাংলার মেট্রো?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ সংসদে মোদি সরকার তৃতীয়বার ক্ষমতায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করে নির্মলা সীতারামন। যেখানে একাধিক বাজেটের পাশাপাশি দুই এনডিএ শরিক নীতীশ কুমারের বিহার এবং চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশে বিপুল আর্থিক বরাদ্দ করা হয়েছে। জানিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার। সবথেকে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে ২০২৪ এর এই বাজেটে বাংলার বরাদ্দ কী? যেখানে উঠে এলো ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির ঘোষনার খবর। অর্থাৎ বাজেটে বরাদ্দ বাড়লো ইস্ট-ওয়েস্ট মেট্রোয়। ৬০০ কোটি থেকে বরাদ্দ বেড়ে হয়েছে ৯০৬ কোটি টাকা।

বাজেটে বরাদ্দ বাড়লো ইস্ট-ওয়েস্ট মেট্রোয়
প্রায় ৪০০ কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এই রুটের মেট্রোতে।

সূত্রের খবর, এরইমধ্যে মেট্রো রেলের দমদম এয়ারপোর্ট-নিউগড়িয়া ভায়া রাজারহাট নির্মাণে ৪১ কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গতবার ১৭৫০ কোটি টাকার বরাদ্দ ছিল। এবার তা বেড়ে হল ১৭৯১.৩৯ টাকা। অন্যদিকে জোকা বিবাদীবাগ ভায়া মাঝেরহাট মেট্রোতেও বাড়ানো হয়েছে বরাদ্দ। প্রায় ৪০০ কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এই রুটের মেট্রোতে। গতবার বরাদ্দ ছিল ৮০০ কোটি টাকা। এবার তা বৃদ্ধি করে করা হয়েছে ১২০৮.৬১ কোটি টাকা।

বাজেটে বরাদ্দ বাড়লো ইস্ট-ওয়েস্ট মেট্রোয়
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নিয়ম মাফিক ২০২৪-২৫ অর্থবর্ষে রেলে বরাদ্দ ঘোষণা করেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নিয়ম মাফিক ২০২৪-২৫ অর্থবর্ষে রেলে বরাদ্দ ঘোষণা করেন। সেই পরিমাণ হল ২ লক্ষ ৭৮ হাজার ৫০০ কোটি টাকা। বিগত অর্থবর্ষে যা ছিল ২ লক্ষ ৫৮ হাজার ৬০০ কোটি টাকা। মেট্রোর ক্ষেত্রে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হলেও বাংলা কোনও নতুন ট্রেন পাচ্ছে না। তবে এরপরেও বাজেটে সামগ্রিকভাবে যে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তা যথেষ্ট নয় বলে দাবি বিরোধীদের। ইতিমধ্যেই তা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এদিন পূর্ণাঙ্গ বাজেটে অন্ধপ্রদেশ এবং বিহারে বিপুল আর্থিক বরাদ্দ ও একাধিক প্রকল্পের ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে সব বিরোধী শিবির। তারা কটাক্ষ করে বলেন এই বাজেট আসলে বিহার এবং অন্ধপ্রদেশের বাজেট। আসলে নিজের কুর্সি বাঁচাতেই শরিকদের মন জয় করছেন মোদি সরকার।

অবশেষে বাংলার কপালে বাজেটের ছোঁয়া, বাজেটে বরাদ্দ বাড়লো ইস্ট-ওয়েস্ট মেট্রোয়

বাজেটে বরাদ্দ বাড়লো ইস্ট-ওয়েস্ট মেট্রোয়
মেট্রো রেলের দমদম এয়ারপোর্ট-নিউগড়িয়া ভায়া রাজারহাট নির্মাণে ৪১ কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

ইতিমধ্যেই হাওড়ায় গঙ্গার নিচ দিয়ে শুরু মেট্রো চলাচল। যা লোকসভা ভোটের আগেই উদ্বোধন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে বাংলায় উন্মদনাও চোখে পড়ার মতো ছিল। যদিও এখনও পর্যন্ত বেশ কিছু রুটের কাজ এখনো বাকি রয়েছে। এবং কবে তা শেষ হবে তা নিয়েও কোন স্পষ্ট বার্তা মেলেনি। এখন কেন্দ্রের নতুন বরাদ্দ বৃদ্ধির ঘোষণায় সেই কাজে গতি আসে কিনা সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত