কেরলের পলক্কড়ের কাঞ্জিকোড়ে এলাকায় গত নভেম্বর মাসের ৫ তারিখে বসেছিল বিবাহ বাসর৷ সেখানেই অর্চনাকে তাঁর বন্ধুরা স্ট্যাম্প পেপারে লেখা এই চুক্তিপত্র উপহার দেন৷ তাঁদের এই অভিনব উপহারের চিন্তা মাথায় এল কী করে?
কেরলে বাড়ছে রাজ্যপালের সঙ্গে সংঘাত। এবার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে বাম সরকার। এমনকি এর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বলেও শোনা যাচ্ছে। কেরলের ক্ষমতাসীন এলডিএফের ডাকা অভিযানে শামিল হতে চলেছেন সিপি(আই)এমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
উল্লেখ্য, গতকালই মাঙ্কিপক্সকে 'গ্লোবাল হেলথ এমার্জেন্সি' (বিশ্ব স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা) বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রসঙ্গে WHO-এর ডিরেক্টর বললেন, 'বিশ্বজুড়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। একাধিকভাবে এই ভাইরাস ছড়াচ্ছে। এই সমস্ত কারণের জন্যই মাঙ্কিপক্স নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে।'
সংবাদমাধ্যমের সামনে অবশ্য বিনোদের দাবি, ওই রাস্তাটা কুইন্স ওয়াকওয়ের লাগোয়া, যা প্রাতর্ভ্রমণকারীদের জন্য প্রতি রবিবার বন্ধ থাকে। বাকি দিন রাস্তা আটকানোর অভিযোগ অস্বীকার করেন তিনি। কিন্তু বাসিন্দাদের জোটবদ্ধ অভিযোগের জোরে শো-কজের মুখেই পড়তে হল পুলিশকর্তাকে।
দুই দিনের কনফারেন্সে উপস্থিত হবেন ২২ রাজ্যের ১৬০ জন বিধায়িকা। সেই অনুষ্ঠানে যোগ দিতে বাংলা থেকে পাড়ি দিচ্ছেন ৫ জন তৃণমূল বিধায়িকা। বামেদের বিধানসভায় বক্তব্য রাখবেন তৃণমূল বিধায়িকারা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ৩৫ ওই মহিলার প্রেমের প্রত্যাখান করায় প্রতিশোধ নেওয়ার ভাবনা জেগে ওঠে তাঁর মধ্যে। যারফল স্বরুপ গত ১৬ ই নভেম্বর অরুনের সঙ্গে দেখা করার অছিলায় তাঁকে অ্যাসিড ছুঁড়ে মারে শিবা।