নজরবন্দি ব্যুরোঃ তিনি হিন্দু নন, আর সে কারণেই ভারতনাট্যম শিল্পী মনসিয়া ভি পি-কে নৃত্য পরিবেশনে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেরলের ত্রিশূরের এক মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে। মানসিয়া ভিপি ভরতনাট্যমের একজন পিএইচডি স্কলার।
আরও পড়ুনঃ গত আট দিনে সাত বার! এবার দিল্লিতেও সেঞ্চুরি হাঁকাল পেট্রল
জন্ম এবং বড় হয়ে ওঠা মুসলিম হিসেবে। মুসলিম হওয়া সত্ত্বেও ক্লাসিকাল নৃত্যশৈলীর আর্টিস্ট হওয়ায় মুসলিম সমাজের কটাক্ষও সহ্য করতে হয় তাঁকে। এবার একটু অন্যরকম হল। এই ঘটনা নিয়ে শিল্পী তাঁর ফেসবুক পেজে ক্ষোভ উগরে দেন,

তিনি জানান, ‘মন্দির কার্যালয়ের এক কর্মী আমায় জানান, আমি হিন্দু নই, তাই মন্দিরে পারফর্ম করতে পারব না। সব মঞ্চ রাখা হয়েছে ধর্ম অনুযায়ী, আপনি ভাল নৃত্যশিল্পী কি না তা বিবেচনা করে নয়। এরই মধ্যে বিয়ের পর আমি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছি কি না সে খোঁজও নেওয়া হচ্ছে।
হিন্দু নন, তাই কেরলের হিন্দু মন্দিরে পারফর্ম করতে দেওয়া হল না এই শিল্পীকে
আমার কোনও ধর্ম নেই, আমার কোথায় যাওয়া উচিত?’ তিনি আরও বলেন, ‘শিল্পী এবং শিল্পকে ধর্ম এবং জাতের ভিত্তিতে বেঁধে দেওয়া হচ্ছে। এক ধর্মে যখন কিছু নিষিদ্ধ করা হয়, তাতে একাধিপত্য চলে আসে অন্য ধর্মের। আমি এখানে বলে রাখছি, ধর্ম-নিরপেক্ষ কেরলে কিছুই বদলায়নি।’



