নজরবন্দি ব্যুরোঃ কেরলে বাড়ছে রাজ্যপালের সঙ্গে সংঘাত। এবার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে বাম সরকার। এমনকি এর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বলেও শোনা যাচ্ছে। কেরলের ক্ষমতাসীন এলডিএফের ডাকা অভিযানে শামিল হতে চলেছেন সিপি(আই)এমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
আরও পড়ুনঃ TET: নম্বর জানতে পারবেন টেট পরীক্ষার্থীরা, জানিয়ে দিল পর্ষদ
এমনিতেই রাজ্যপালের ভূমিকা নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি বিরোধী রাজ্যগুলি। যার প্রকৃত উদাহরণ হিসেবে পশ্চিমবঙ্গ অন্যতম। এ রাজ্যে রাজ্যপাল পদে জগদীপ ধনকড় থাকাকালীন রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত ছিল নিয়মিত ঘটনা। রাজ্যপাল পদ থেকে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন জগদীপ ধনকড়। এখন অনেকটাই থিতিয়ে পড়েছে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত। এবার সরব হয়েছে কেরলের বাম সরকার।

ইতিমধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপি(আই)এম। রাজ্য সরকারকে সম্পূর্ণভাবে সমর্থনের কথা জানিয়েছে দল। এমনকি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য কমিটি।
সংঘাতের উত্তাপ এতটাই বেড়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি দিয়ে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সরকারের বক্তব্য, এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন রাজ্যপাল। একাধিক বিলে রাজ্যপাল সই না করার কারণে কাজ আটকে রয়েছে। বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করে আগামী দিনে পদক্ষেপ নিতে চলেছে বামেরা।
কেরলে বাড়ছে রাজ্যপালের সঙ্গে সংঘাত, আদালতে যাচ্ছে বামেরা

সাংবাদিকদের মুখোমুখি হয়ে খারাপ ব্যবহার করছেন রাজ্যপাল। এমনটাও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কৈরালি এবং মিডিয়া ওয়ান নামক দুই চ্যানেলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য নিয়ে আলোড়ন পড়ে গেছে।



