নজরবন্দি ব্যুরোঃ ঠিক যেন কোভিডের প্রথম ঢেউয়ের আগের পরিস্থিতি! জিরো থেকে এক, দুই, তিন-একের পর এক মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ পাওয়া যাচ্ছে। মাঙ্কিপক্স ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে ভারতে। দেশে আরও এক মাঙ্কি ভাইরাসে আক্রান্তের হদিস পাওয়া গেল। এ বার দিল্লিতে সংক্রমিত হলেন এক ব্যক্তি। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত চার জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেল।
আরও পড়ুনঃ সোনাগাছিতে ঘটলো হাড়হিম করা ঘটনা, গলার নলি কেটে খুন করা হয় এক যৌনকর্মী
দিল্লিতে এটাই প্রথম সংক্রমণ। জানা গিয়েছে, ৩১ বছর বয়সী এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আপাতত তিনি মৌলানা আজাদ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। তাঁর কয়েকদিন ধরেই জ্বর এবং গায়ে ফোস্কা পোড়ার মতো উপসর্গ দেখা গিয়েছিল। উদ্বেগের বিষয় ওই ব্যক্তির কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস ছিল না।

তবে তাৎপর্যপূর্ণ হল, সংক্রমিত ব্যক্তির বিদেশ সফরের কোনও যোগ নেই। এর আগে কেরলে যে তিন জন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছিলেন, তাঁরা সকলেই বিদেশ থেকে ফিরেছিলেন। বিদেশে না গিয়েও যে ভাবে মাঙ্কিপক্সে দিল্লির ওই ব্যক্তি সংক্রমিত হলেন, তাতে উদ্বেগ বাড়ল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পশ্চিম দিল্লির বাসিন্দা ওই সংক্রমিত ব্যক্তি মানালিতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তাঁর শরীরে ভাইরাসের উপসর্গ থাকায় তিন দিন আগে তাঁকে মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর নমুনা পাঠানো হয়েছিল পুণের গবেষণাগারে। সেই রিপোর্ট পজিটিভ এসেছে।
বিদেশ ভ্রমণ না করেও আবারও মাঙ্কিপক্সে আক্রান্ত দিল্লিতে, দেশে রোগী বেড়ে চার

উল্লেখ্য, গতকালই মাঙ্কিপক্সকে ‘গ্লোবাল হেলথ এমার্জেন্সি’ (বিশ্ব স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা) বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রসঙ্গে WHO-এর ডিরেক্টর বললেন, ‘বিশ্বজুড়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। একাধিকভাবে এই ভাইরাস ছড়াচ্ছে। এই সমস্ত কারণের জন্যই মাঙ্কিপক্স নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে।’



