নম্বর বিভাজন সহ সমস্ত তথ্য দিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চাই ৬০ হাজার জনের নিয়োগ তালিকা। শুক্রবার এমন প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যে ৫৯ হাজার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছিল। সেই তালিকাই প্রকাশ করতে হবে।
আরও ১১২ জনের নিয়োগের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে টানা তিন দিনে ১৮৯ জনকে নিয়গের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২৮ সেপটেম্বরের মধ্যে ১১২ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। অর্থাৎ পুজোর আগে ১৮৯ জনের নিয়োগ হতে চলেছে।
২৩ দিনের মধ্যে ২৩ জনকে চাকরি দিতে হবে। পর্ষদের ভুল শোধরাতে হবে পর্ষদকেই। স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ৬ ভুল প্রশ্নপত্রের নম্বর জুড়ে টেট উত্তীর্ণ হয়েছেন ২৩ জন চাকরি প্রার্থী। তাই তাঁদেরকে চাকরি দিতে হবে। সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের একাংশ আনুষ্ঠানিক হস্তান্তরের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছিল? সেবিষয়ে এদিন আদালতে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, আপনি আপনার কাজ চালিয়ে যান।