TET: ভুল করেছে পর্ষদ, আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভুল করেছে পর্ষদ, ২৩ জনকে সোমবার নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার আরও ৫৪ জনকে চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তিনি। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ HIV Positive: জেলের মধ্যেই এডসের থাবা, একসঙ্গে এইচআইভি পজিটিভ ২৬ কয়েদি

২০১৪ সালের টেট পরীক্ষার  নিয়োগ হয় ২০১৬ সালে এবং ২০২০ সালে।২০১৫ সালে টেটে ফল প্রকাশের সময় এই ২৩ জনকে অনুত্তীর্ণ ঘোষণা করা হয়। অর্থাৎ নিয়োগ থেকে বঞ্চিত হন তাঁরা। পরে বিশেষজ্ঞ কমিটি জানায় ওই ছয়টি প্রশ্ন ভুল ছিল। ২০১৮-র ১৩ অক্টোবর ছ’টি ভুল প্রশ্ন নিয়ে মামলা দায়ের হয় হাই কোর্টে। এই সময় সকলকে বাড়তি ছয় নম্বর দেওয়ার কথা জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।

Calcutta highcourt 8

অভিযোগ ছিল, আদালতের নির্দেশের পরেও বেশ কিছু জনকে ছয় নম্বর করে দেওয়া হয়নি। ফলত তাঁরা অকৃতকার্য হিসাবে রয়ে গেছিলেন। তাই ২০১৪ এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৬ সাল এবং ২০২০ সালে যে নিয়োগ হয়েছিল তাতে অংশগ্রহণ করতে পারেননি। পরে ২০২১ সালে তাঁদেরকে উত্তীর্ণ হিসাবে ধরা হয়।

সোমবারের পর মঙ্গলবারেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি হয়। সেখানে স্পষ্ট করে বিচারপতি জানিয়ে দেন, এখানে ভুল একেবারে স্পষ্ট। ভুল করেছে পর্ষদ। তাই ৫৪ জনকে চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।

ভুল করেছে পর্ষদ, আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ 

ভুল করেছে পর্ষদ, আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ 
ভুল করেছে পর্ষদ, আরও ৫৪ জনকে নিয়োগের নির্দেশ

গতকাল একই মামলা ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ভুল পর্ষদ করেছে, তাই পর্ষদকেই ভুল শোধরাতে হবে। তাই আগামী ২৩ দিনের মধ্যে ২৩ জনকে নিয়োগের কথা জানিয়েছেন তিনি। আজ আবার ৫৪ জনকে নিয়োগের নির্দেশ দিলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত