তবে প্রথম ম্যাচে জীতেশের সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েছে। কারণ, স্কোয়াডে আছেন সঞ্জু স্যামসন। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধারাবাহিক ব্যর্থতার পর তাঁর উপর আস্থা কিছুটা টলেছে টিম ম্যানেজমেন্টের। এই সফর হতে পারে জাতীয় দলে তাঁর শেষ সুযোগ।
খেলা হয়নি অস্ট্রেলিয়া সিরিজ়, আইপিএল, বিশ্ব টেস্ট ফাইনালও। কিন্তু বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন তিনি। তবে সবই নির্ভর করছে আয়ারল্যান্ড সিরিজ়ে বুমরা কেমন খেলছেন তাঁর উপরে।
আইপিএল দারুণ ব্যাপার ঠিকই, কিন্তু আইপিএল নষ্টও করে দিতে পারে ক্রিকেটারকে। ছোট চোট-আঘাত নিয়েই লোকে আইপিএল খেলছে। কিন্তু সে ওই চোটের জন্য দেশের হয়ে খেলছে না।
চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না জসপ্রীত বুমরার। দীর্ঘদিন ধরে চোটের কারণে জাতীয় দলের বাইরে আছেন ভারতীয় জোরে বোলার। আর, সম্প্রতিই খবর আসছিল যে চোট কাটিয়ে সুস্থ হচ্ছেন তিনি, তারই মাঝে আবার জানা গেল অনুশীলনে ফের চোট পেয়েছেন বুমরা। তাহলে কি বিশ্বকাপে খেলার সব সম্ভাবনা শেষ বুমরার, তা নিয়ে কিন্তু নতুন করে আবার জল্পনা তৈরি হল।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ আগস্ট। আগামী সপ্তাহেই আসন্ন এই সিরিজের দল ঘোষণা করতে পারে বোর্ড
আগামী মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। আর সেই সিরিজেই ফের মাঠে ফিরতে পারেন জোরে বোলার জসপ্রীত বুমরা। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন তিনি। আইরিশদের বিরুদ্ধে বুমরার খেলার সম্ভাবনার কথা প্রকাশ করেছে খোদ বিসিসিআই।