Jasprit Bumrah: জোরকদমে চলছে অনুশীলন, আইরিশদের বিরুদ্ধেই ফের বাইশ গজে বুমরা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। আর সেই সিরিজেই ফের মাঠে ফিরতে পারেন জোরে বোলার জসপ্রীত বুমরা। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন তিনি। আইরিশদের বিরুদ্ধে বুমরার খেলার সম্ভাবনার কথা প্রকাশ করেছে খোদ বিসিসিআই।

আরও পড়ুন: আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ, হরমনপ্রীতের বিরুদ্ধে শাস্তি ঘোষণা ICC-র!

চোটের কারণে গত বছর সেপ্টেম্বর মাস থেকে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে জসপ্রীত বুমরার। আর বুমরাকে ছাড়াই একের পর এক গুরুত্বপূর্ণ সিরিজ খেলছে ভারত। কিন্তু বুমরাহীন ভারতীয় বোলিংকে অনেক ক্ষেত্রেই ফিকে লাগছে। সমর্থকরাও বারবার দাবি তুলছেন বুমারার কামব্যাকের জন্য। কিন্তু বুমারার চোট এতটাই সাংঘাতিক ছিল যে তাঁর পিঠে অস্ত্রোপচার করতে হয়। আর এই ধরনের অস্ত্রোপচারের পর বিশেষ করে জোরে বোলারদের মাঠে ফিরতে কিছুটা বাড়তি সময় লেগেই যায়। বুমরা ছাড়াও গাড়ি দুর্ঘটনার জেরে ভারতের কিপার ঋষভ পন্থ দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন।

শুক্রবার বুমরার ফিটনেস নিয়ে একটি বয়ান দিয়েছে ভারতীয় বোর্ড। সেখানে বলা হয়েছে, ‘আমাদের জোরে বোলার এখন পুনর্বাসনের শেষ পর্যায়ে রয়েছে। নেটে জোরদার বোলিং করছেন বুমরা। তবে, এনসিএ আয়োজিত কয়েকটি অনুশীলন ম্যাচ খেলা বাকী। তারপরই বুমরাকে নিয়ে বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে’। বুমরার সঙ্গে অনুশীলন করছেন আরেক চোটগ্রস্ত জোরে বোলার প্রসিদ্ধ কৃষ্ণ।

জোরকদমে চলছে অনুশীলন, আইরিশদের বিরুদ্ধেই ফের বাইশ গজে বুমরা?
জোরকদমে চলছে অনুশীলন, আইরিশদের বিরুদ্ধেই ফের বাইশ গজে বুমরা?

অন্যদিনে, আবার জোর জল্পনা, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের অধিনায়ক হতে পারেন মিস্টার থ্রি-সিক্সটি ডিগ্রি অর্থাৎ সূর্যকুমার যাদব। কারণ, বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক পাণ্ড্যকে। এই মুহূর্তে সূর্যই টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক। তাই হার্দিকের অনুপস্থিতিতে তাঁকে দলের ভার দেওয়া হতে পারে। চলতি বছর বিশ্বকাপের আগে বুমরাকে চেনা ছন্দে পেতেই আয়ারল্যান্ড সিরিজে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করছে ক্রীড়া মহল।

জোরকদমে চলছে অনুশীলন, আইরিশদের বিরুদ্ধেই ফের বাইশ গজে বুমরা?

জোরকদমে চলছে অনুশীলন, আইরিশদের বিরুদ্ধেই ফের বাইশ গজে বুমরা?

জোরকদমে চলছে অনুশীলন, আইরিশদের বিরুদ্ধেই ফের বাইশ গজে বুমরা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত