নজরবন্দি ব্যুরো: শনিবার মীরপুরে ভারত ও বাংলাদেশের মেয়েদের মধ্যে শেষ একদিনের ম্যাচে আউট হয়ে ব্যাট দিয়ে উইকেট ভেঙে দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। কারণ, আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত মেনে নিতে পারেন নি তিনি। আর এবার হরমনপ্রীতকে কঠিন শাস্তি দিল আইসিসি। ঠিক কী শাস্তি পেলেন ভারত অধিনায়ক?
আরও পড়ুন: ৫০০ তম ম্যাচ শতরান করে বিরাট পিছনে ফেললেন সচিনকে, দেখুন সেই শতরানের মুহূর্ত


আম্পায়ারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করায় হরমনপ্রীতের ম্যাচ ফি-এর ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি, ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ভারত অধিনায়ককে। আগামী দু’বছর আইসিসির নজরদারিতে থাকবেন হরমনপ্রীত। এর মধ্যে একটি ডিমেরিট পয়েন্ট পেলেই একটি টেস্ট বা দু’টি সীমিত ওভারের ম্যাচ থেকে নির্বাসিত হবেন তিনি। কিন্তু কেন এত রেগে গিয়েছিলেন হরমনপ্রীত?

পাঞ্জাবের মেয়ে হরমনপ্রীত কৌর বরাবরই আগ্রাসী। এর আগেও মাঠে মাথা গরম করেছেন একাধিকবার। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিততে মরিয়া ছিলেন তিনি। কিন্তু ম্যাচের ৩৪ ওভারের মাথায় বাংলাদেশের নাহিদা আখতারের বলে তাঁকে এলবিডব্লিউ করে দেন আম্পায়ার। হরমনপ্রীতের দাবি ছিল বল ব্যাটে লেগেছিল অর্থাৎ তিনি নট আউট ছিলেন। একই সঙ্গে বল স্লিপে ক্যাচ যাওয়ায় তাঁকে ক্যাচ আউট দিয়ে দেওয়া হয়। এবারই উইকেট ভেঙে দিয়ে রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়েন। দর্শকরা তাঁর আউটে আনন্দ করতে থাকলে তাঁদের উদ্দেশ্যেও আঙুল দেখান ভারত অধিনায়ক। রাগ এমনই মাথায় চড়েছিল যে ড্রেসিংরুমে গিয়েও ক্ষোভ প্রদর্শন করেন তিনি।


Harmanpreet Kaur will be receiving 3 Demerit Points.
– If she gets 1 more Demerit Point within 24 months, she’ll be banned for 1 Test or 2 Limited Overs games. pic.twitter.com/qyHedM9O16
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 23, 2023
এদিকে, হরমনপ্রীত আউট হয়ে যাওয়ায় চাপে পড়ে যায় ভারত। জেমাইমা রড্রিগেজ চেষ্টা করেও ভারতকে ম্যাচ জেতাতে পারেননি। কিন্তু আশ্চর্যজনকভাবে ম্যাচ ড্র হয়ে যায়। ফলে সিরিজো ড্র হয়। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ও ভারত উভয়েই একটি করে ম্যাচ জিতেছিল। এটাই ছিল নির্ধারক ম্যাচ। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানাও হরমনপ্রীতের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।

আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ, হরমনপ্রীতের বিরুদ্ধে শাস্তি ঘোষণা ICC-র!








