রিঙ্কুদের সঙ্গে নিয়ে আয়ারল্যান্ড সফরে রওনা দিলেন অধিনায়ক বুমরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্বাধীনতা দিবসে আয়ারল্যান্ড সফরের জন্য রওনা দিল ভারতীয় দল। জসপ্রীত বুমরা ও প্রসিধ কৃষ্ণ এটা কামব্যাক সিরিজ। আইপিএল সেনসেশন রিঙ্কু সিংয়ের জাতীয় দলের সঙ্গে প্রথম বিদেশ সফর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে ভারত। ১৮, ২০ ও ২৩ অগস্ট রয়েছে তিনটি ম্যাচ।

আরও পড়ুন: লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রীর মুখে খেলাধুলায় অগ্রগতির কথা, কী বললেন মোদী

প্রায় একবছর পর আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলে কামব্যাক করবেন জসপ্রীত বুমরা। এশিয়া কাপের দল ঘোষণার আগে তাঁর ফিটনেস দেখতে চায় বোর্ড নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের দলে ছিলেন যশস্বী জসওয়াল, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং ও মুকেশ কুমার ।

6 12
রিঙ্কুদের সঙ্গে নিয়ে আয়ারল্যান্ড সফরে রওনা দিলেন অধিনায়ক বুমরা

এই পাঁচ ক্রিকেটার মিয়ামি থেকে সরাসরি ভারতীয় দলে যোগ দেবেন। দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ ও এর আগে এশিয়া কাপে ফেরার জন্য পুরো তৈরি বুমরাহ। আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে অধিনায়ক হিসেবে বেছে নিয়ে সেই বার্তাই দিয়েছিল বিসিসিআই ও অজিত আগরকারের জাতীয় নির্বাচক কমিটি।

8 12

স্বাধীনতা দিবসের দিন সকাল ৯টার কিছু আগে ভারতীয় বোর্ডের তরফে টুইটারে বুমরাদের ছবি পোস্ট করা হয়। চোটের কারণে দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে রয়েছেন বুমরা। গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি।

রিঙ্কুদের সঙ্গে নিয়ে আয়ারল্যান্ড সফরে রওনা দিলেন অধিনায়ক বুমরা

7 12

খেলা হয়নি অস্ট্রেলিয়া সিরিজ়‌, আইপিএল, বিশ্ব টেস্ট ফাইনালও। কিন্তু বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন তিনি। তবে সবই নির্ভর করছে আয়ারল্যান্ড সিরিজ়‌ে বুমরা কেমন খেলছেন তাঁর উপরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত