নজরবন্দি ব্যুরো: স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকার উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে সঙ্গে বেজে ওঠে জাতীয় সংগীত। তারপর লালকেল্লর উপর পুষ্পবর্ষণ করে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার। স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা দেশ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশকে স্বাধীন করতে যে সংগ্রামীরা চরম বলিদান দিয়েছেন তাঁদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: লালকেল্লা থেকে ২৪ এর নির্বাচনের সুর বেঁধে দিলেন মোদী, কী বললেন প্রধানমন্ত্রী


এরপর নিজের ভাষণে দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী। আর তার সাথে দেশের ক্রীড়া জগতের কথাও বললেন মোদী। ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন,

“যে কোনও দেশের মানুষের গর্বে বুক ফুলে যায় যখন কেবল মেট্রো সিটির সম্ভ্রান্ত পরিবারই নয়, ঝুপড়িতে থাকা ছেলেমেয়েরাও খেলাধুলোয় সাফল্য অর্জন করেন। তিনি বলেন, “সময় বদলেছে। দেশের কোনায় কোনায় ঝুপড়ি থেকে প্রতিভা বের হয়ে আসছে। সম্প্রতি ভারত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে রেকর্ড ১১টি সোনা-সহ ২৬টি পদক জিতেছে।


লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রীর মুখে খেলাধুলায় অগ্রগতির কথা, কী বললেন মোদী

কষ্ট করে মানুষ হওয়া ছেলেমেয়েরাই খেলার দুনিয়ায় পরাক্রম দেখাচ্ছে। খেলাধুলোয় এগোচ্ছে দেশ। দেশের তরুণ খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্সে দেশের সম্মান বাড়াচ্ছে।” দেশের প্যারা অ্যাথলিটদের প্রশংসাতেও পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও প্যারা অ্যাথলিটদের সাফল্য প্রশংসাযোগ্য। ভারতীয় অ্যাথলিটদের সাফল্যের কথা স্মরণ করিয়ে দেন তিনি।








