নজরবন্দি ব্যুরো: লালকেল্লা থেকে চব্বিশের সুর বাঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের ভাষণে লোকসভা নির্বাচনের দামামা বাজালেন নমো। এদিন ‘রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম’ মন্ত্র শুনিয়ে স্থির সরকারের আবেদন জানান তিনি। পাশাপাশি বিরোধীদের পরিবারতন্ত্র নিয়ে বিঁধেছেন নরেন্দ্র মোদী। আজ লালকেল্লার ভাষণে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: রেড রোডে উপস্থিত মুখ্যমন্ত্রী, কুচকাওয়াজে পালিত স্বাধীনতা দিবস


তার মধ্যে অন্য তম মণিপুর। মোদী বলেছেন দেশের উত্তরপূর্ব, বিশেষ করে মণিপুরে বিগত কয়েক দিন ধরে হিংসা হয়েছে। সেখানে মা-বোনদের সম্মানহানী ঘটেছে। তবে কয়েকদিন ধরে সেখানে শান্তি ফিরেছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার শান্তি বজায় রাখার জন্য এবং সেখানকার সমস্যা মেটাতে একসঙ্গে কাজ করবে। দেশবাসী মণিপুরের পাশে রয়েছে।

নিজের রিপোর্ট কার্ড পেশ করে প্রধানমন্ত্রী বলেন, আমি সংস্কার চেয়েছিলাম। কিন্তু সংস্কার চেয়ে আমাকে বিরোধিতার মুখে পড়তে হয়েছে। জনতা সরকার ফর্ম করেছে, আমি রিফর্ম করেছি। ২০১৪ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন বিশ্ব অর্থনীতিতে দেশ দশ নম্বর ছিল। আজ ১৪০ কোটি দেশবাসীর যৌথ উদ্যোগে অর্থনীতির নিরিখে আমরা বিশ্বে পঞ্চম। ডিজিটাল প্রযুক্তিতে এগোচ্ছে ভারত।

আগামী পাঁচ বছরে ভারত তৃতীয় স্থানে থাকবে। এটা মোদির প্রতিশ্রুতি। এতদিন দুর্নীতির রাক্ষস দেশকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছিল। আমরা সেই ছিদ্র বন্ধ করেছি। অপরদিকে যুব সমাজের সুযোগ প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, আমি দেশের যুব সমাজকে বলতে চাই, এই দেশ আপনাদের আকাশপ্রমাণ সুযোগ দেবে।


সুযোগের কোনও অভাব ভারতে হবে না। করোনার পর বিশ্বে নয়া গ্লোবাল অর্ডার তৈরি হয়েছে। ভারত গ্লোবাল সাউথের মুখ হয়ে দাঁড়িয়েছে। বল এখন আমাদের কোর্টে। এখন এই সুযোগ আমাদের ছাড়লে হবে না। তবে বিশ্লেষকদের মতে, এদিন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বিউগল বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী।
লালকেল্লা থেকে ২৪ এর নির্বাচনের সুর বেঁধে দিলেন মোদী, কী বললেন প্রধানমন্ত্রী

নোটবন্দি, কৃষি আইনের মতো বিতর্কিত বিষয়ে বিরোধীদের তোপের জবাবেই সংস্কার বিরোধীতার তাশ খেলেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে, মজবুত তথা স্থির সরকারের আবেদন জানিয়ে ইঙ্গিতে ইন্ডিয়া জোটকে প্রত্যাখ্যান করার ডাক দিয়েছেন মোদী। পাশাপাশি, ফের দুর্নীতি প্রসঙ্গে কংগ্রেসকে একহাত নিয়েছেন তিনি।
#WATCH | PM Narendra Modi says, "When we came to power in 2014, we were at the 10th position in the global economic system. Today, with the efforts of 140 Crore Indians, we have reached the fifth position, This did not happen just like that. The demon of corruption that had the… pic.twitter.com/gkSrKfFxvg
— ANI (@ANI) August 15, 2023







