Kapil Dev: চোট নিয়ে আইপিএল খেলতে পারেন, কিন্তু দেশের বেলায় বিশ্রাম, বিস্ফোরক কপিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাত্র চব্বিশ ঘণ্টা আগে ভারতীয় ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন দেশের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার বলে দিয়েছিলেন যে, হালফিল ক্রিকেটারদের কেউ কেউ মনে করেন, তাঁরা সবজান্তা। শুধু তাই নয়, এবার তিনি বললেন চোট নিয়ে ক্রিকেটাররা আইপিএল খেলতে পারেন।

আরও পড়ুনঃ দুর্দান্ত ম্যাচ জিতেই ক্রিকেটকে বিদায় জানালেন স্টুয়ার্ট ব্রড

কিন্তু দেশের হয়ে নামতে চান না। চোট সারিয়ে জসপ্রীত বুমরা এখন পুরোপুরি ফিট। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সেরে এখন পুরোদমে বোলিং করছেন তিনি। আয়ারল্যান্ড সফরে উড়ে যেতে পারেন জাতীয় দলের এক নম্বর পেসার। কিন্তু কিংবদন্তি কপিল দেব বড় প্রশ্ন তুলে দিলেন বুমরার ফিটনেস নিয়ে।

8

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কী হয়েছে বুমরার? ও প্রচুর বিশ্বাস নিয়ে ফের কাজ শুরু করেছে। কিন্তু ও যদি বিশ্বকাপের সেমি-ফাইনাল বা ফাইনাল না খেলতে পারে। তাহলে ওর জন্য আমরা সময় নষ্ট করলাম।’ অন্যদিকে কপিল ফের একবার একহাত নিয়েছেন বিসিসিআই-কে।

9

আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে আইপিএলকে এগিয়ে রাখার জন্য তিনি অগ্নিশর্মা হয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে বলছেন, ‘ভগবান আমার প্রতি সদয় ছিলেন বলে আমার কখনও চোট লাগেনি। কিন্তু এখন বছরে ১০ মাস ক্রিকেট হচ্ছে।

চোট নিয়ে আইপিএল খেলতে পারেন, কিন্তু দেশের বেলায় বিশ্রাম, বিস্ফোরক কপিল

7 1

বেনিফিট অফ ডাউটের একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু সকলেই নিজের উপর যত্নশীল হতে হবে। আইপিএল দারুণ ব্যাপার ঠিকই, কিন্তু আইপিএল নষ্টও করে দিতে পারে ক্রিকেটারকে। ছোট চোট-আঘাত নিয়েই লোকে আইপিএল খেলছে। কিন্তু সে ওই চোটের জন্য দেশের হয়ে খেলছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত