নজরবন্দি ব্যুরো: চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না জসপ্রীত বুমরার। দীর্ঘদিন ধরে চোটের কারণে জাতীয় দলের বাইরে আছেন ভারতীয় জোরে বোলার। আর, সম্প্রতিই খবর আসছিল যে চোট কাটিয়ে সুস্থ হচ্ছেন তিনি, তারই মাঝে আবার জানা গেল অনুশীলনে ফের চোট পেয়েছেন বুমরা। তাহলে কি বিশ্বকাপে খেলার সব সম্ভাবনা শেষ বুমরার, তা নিয়ে কিন্তু নতুন করে আবার জল্পনা তৈরি হল।
আরও পড়ুন: কলকাতা লিগে রুদ্ধশ্বাস ম্যাচ, শেষ মিনিটে সামাদের গোলে বাজিমাত মহামেডানের
আগামী অক্টোবর থেকে শুরু হবে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। হাতে সময় বলতে আর দু’মাস। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিস সফরে আছে ভারতীয় দোল। সেখান থেকে সশুরু হয়েছে বিশ্বকাপের প্রস্তুতি। এদিকে ভারতীয় বোলিংয়ের যে মূল চালিকা শক্তি সেই জসপ্রীত বুমরা গত বছর থেকেই চোটাঘাতে জর্জরিত। মাঝেই বিসিসিআই সূত্রে জানানো হয়েছিল, বুমরা চোট কাটিয়ে ফেলেছেন এবং এনসিএ-তে জোর কদমে ট্রেনিং করছেন। আসন্ন আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দলেও তাঁকে রাখার সম্ভাবনা তৈরি হয়।

সূত্রের খবর, রবিবার বেঙ্গালুরুতে অনুশীলন ম্যাচের পর নেটে বল করছিলেন বুমরা। সেইসময় ফের চোট লাগে। প্রাথমিকভাবে অনুমান, বুমরার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। চোট কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু বুমরা নতুন করে চোট পাওয়ায় উদ্বেগ বেড়েছে। চোট যদি গুরুতর হয়, তাহলে ভারতীয় তারকা পেসারের পক্ষে বিশ্বকাপ খেলা কার্যত অসম্ভব হয়ে উঠবে।

রবিবারই আলুরে প্রস্তুতি ম্যাচে ১০ ওভার বল করেন বুমরা। ৩৪ রান দিয়ে দুটি উইকেটও পান। সবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা বুমরাকে নিয়ে আশায় বুক বাঁধছিলেন আর তারমাঝেই এই চোট। যদিও বিষয়টি নিয়ে বিসিসিআই বা এনসিএ তরফে মুখ খোলা হয়নি। বুমরা চোট পেয়েছেন কিনা, সে বিষয়েও ভারতীয় বোর্ডের তরফে কিছু জানানো হয়নি।
ফের অনুশীলনে চোট বুমরার, বিশ্বকাপে খেলার সব সম্ভাবনা শেষ?




