ইডি কেন গ্রেপ্তার করছে না শাহজাহানকে? ডিজির আরও দাবি, আদালতের কারণেই পুলিশ শাহজাহানকে ধরতে পারছে না। কারণ, ইডির সওয়ালেই আদালত রাজ্য পুলিশের এফআইআরে স্থগিতাদেশ জারি করেছে।
রাজ্য ডিভিশন বেঞ্চে গেলে ধাক্কায় খায় নওশাদরা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে পারবে না তাঁরা। হাইকোর্টের নির্দেশের পর কী প্রতিক্রিয়া ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির
গত বছর রানি রাসমণি রোডে আইএসএফের যে সভা হয়েছিল, সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখিয়ে সভার অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি না পেলে এরপর কলকাতা হাইকোর্টের (Calcutta high Court) মামলা করে নওশাদের দল।
ভিক্টোরিয়া হাউস-এর সামনে আইএসএফের সভাকে কেন্দ্র করে টালবাহানা কম হয়নি। প্রথমে পুলিশের তরফে বাধা দেওয়া হলে আদালতের দ্বারস্থ হয় আইএসএফ। কিন্তু সেখানেও ছিল গেরো! প্রথমে আদালতের তরফে নওশাদের দলকে সভা করার অনুমতি দেওয়া হয়নি। কেন? আদালতের যুক্তি ছিল, গত বছর এরকমই রানী রাসমণি রোডে আইএসএফকে সভা করার অনুমতি দেওয়া হয়, কিন্তু সভার দিন পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইএসএফ কর্মী সমর্থকরা।