সন্দেশখালিতে ‘উস্কানি’, গ্রেফতার ISF নেত্রী

ইডি কেন গ্রেপ্তার করছে না শাহজাহানকে? ডিজির আরও দাবি, আদালতের কারণেই পুলিশ শাহজাহানকে ধরতে পারছে না। কারণ, ইডির সওয়ালেই আদালত রাজ্য পুলিশের এফআইআরে স্থগিতাদেশ জারি করেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। কার্যত ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী সপ্তাহেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। বিগত বেশ কয়েকদিন ধরেই অশান্ত সন্দেশখালি। নয় নয় করে ৫১ দিন পার। কোথায় শেখ শাহজাহান? সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে সন্দেশখালির মহিলাদের। গতকাল সন্দেশখালি গিয়েছিলেন তৃণমূলের দুই মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু। পাশাপাশি বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় সন্দেশখালি গিয়েছিলেন।

সন্দেশখালিতে 'উস্কানি', গ্রেফতার ISF নেত্রী

আরও পড়ুন : রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী,প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

রাজ্য মহিলা কমিশন,জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন থেকে রাজ্যপাল সবাই সন্দেশখালি গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এসেছে। এবার সন্দেশখালি কাণ্ডে উস্কানির অভিযোগ। শনিবার রাতে মিনাখার মঠবাড়ী এলাকা থেকে গ্রেফতার ISF নেত্রী আয়েশা বিবি। রবিবারই তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। বড় আন্দোলনের ডাক নওশাদের।

সন্দেশখালিতে 'উস্কানি', গ্রেফতার ISF নেত্রী

এর আগে সন্দেশখালি কাণ্ডে এখনও পর্যন্ত সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জালে ধরা পড়েছেন বিজেপি নেতা বিকাশ সিংহও। বিরোধীদের দাবি, যে আসল অভিযুক্ত শেখ শাহজাহান তাঁকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করা হচ্ছে না। অথচ ঘটনার মোড় ঘোরাতে আইএসএফ নেত্রীকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে।

সন্দেশখালিতে 'উস্কানি', গ্রেফতার ISF নেত্রী
সন্দেশখালিতে ‘উস্কানি’, গ্রেফতার ISF নেত্রী

সন্দেশখালিতে ‘উস্কানি’, গ্রেফতার ISF নেত্রী

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সম্প্রতি প্রশ্ন তোলেন, ইডি কেন গ্রেপ্তার করছে না শাহজাহানকে? ডিজির আরও দাবি, আদালতের কারণেই পুলিশ শাহজাহানকে ধরতে পারছে না। কারণ, ইডির সওয়ালেই আদালত রাজ্য পুলিশের এফআইআরে স্থগিতাদেশ জারি করেছে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রায় একই দাবি করেন। তাঁর দাবি, আদালত হাত-পা বেঁধে না রাখলে মাত্র ১০ দিনেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারত পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর