ভাঙড় থেকে গ্রেফতার আরাবুল ইসলাম, খুনের অভিযোগে আটক তৃণমূল নেতা!

২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ ১৫ জুন, খুন হন আইএসএফ নেতা মহিউদ্দিন মোল্লা। এই ঘটনার আট মাস পর কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলেন আরাবুল ইসলাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভাঙড় থেকে গ্রেফতার হলেন তৃণমূলের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম (Arabul Islam)। পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ (ISF) কর্মীকে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হল। গ্রেফতার করল ভাঙড় ডিভিশনের কাশীপুর উত্তর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে লালবাজারে আনা হবে বলে পুলিশ সূত্রের খবর।

আরও পড়ুন: লোকসভায় কত আসন পাবে বিজেপি? বিরোধীরাই বা কত? প্রকাশ্যে এল জনমত সমীক্ষা

২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ ১৫ জুন, খুন হন আইএসএফ (ISF) কর্মী মহিউদ্দিন মোল্লা। এই ঘটনার আট মাস পর কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলেন আরাবুল ইসলাম (Arabul Islam)। সেই সময় মহিউদ্দিন মোল্লা খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। সেখানের বর্তমান বিধায়ক নওশাদ সিদ্দিকী বারংবার সরব হয়েছেন এই খুনের বিরুদ্ধে। আরাবুল ইসলামের (Arabul Islam) বিরুদ্ধেই সরাসরি অভিযোগ ছিল তাঁর।

ভাঙড় থেকে গ্রেফতার আরাবুল ইসলাম, খুনের অভিযোগে আটক তৃণমূল নেতা!
ভাঙড় থেকে গ্রেফতার আরাবুল ইসলাম, খুনের অভিযোগে আটক তৃণমূল নেতা!

খুনের পাশাপাশি একটি নির্মাণ সংস্থার কাছ থেকে মোটা অঙ্কের তোলাবাজির অভিযোগও ছিল আরাবুল ইসলামের (Arabul Islam) বিরুদ্ধে। কিন্তু, এক্ষেত্রে তাঁকে খুনের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আরাবুল ইসলাম ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা। যদিও তাঁকে হারিয়ে বিধায়ক হয়েছেন আইএসএফের নওশাদ সিদ্দিকী। এরপর থেকেই দুই দলের কোন্দল উত্তরোত্তর বৃদ্ধি পায়। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক ঝামেলা হয় ভাঙড়ে। আইএসএফের পাশাপাশি তৃণমূলেরও দুই নেতা খুন হন।

ভাঙড় থেকে গ্রেফতার আরাবুল ইসলাম, খুনের অভিযোগে আটক তৃণমূল নেতা!

ভাঙড় থেকে গ্রেফতার আরাবুল ইসলাম, খুনের অভিযোগে আটক তৃণমূল নেতা!

আরাবুল ইসলাম (Arabul Islam) গ্রেফতার হলেও এই মুহূর্তে সরগরম সন্দেশখালি। সেখানের আর এক দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা। রেশন দুর্নীতিতে অভিযুক্ত তিনি। ৫ জানুয়ারি তাঁর বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। সেও থেকেই বেপাত্তা সন্দেশখালির ‘বাঘ’। বৃহস্পতিবার শাহজাহান এবং তাঁর দুই ঘনিষ্ঠ নেতা উত্তম সর্দার ও শিবু হাজরার গ্রেফতারির দাবিতে লাঠি-বাঁশ হাতে প্রতিবাদে নেমেছেন গ্রামের মহিলারা।

ভাঙড় থেকে গ্রেফতার আরাবুল ইসলাম, খুনের অভিযোগে আটক তৃণমূল নেতা!

এদিকে আরাবুল ইসলামের (Arabul Islam) গ্রেফতারির প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “এই গ্রেফতারির অর্থ এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিরপেক্ষ হয়ে গেল! তাঁকে গ্রেফতার করা হয়েছে আবার কয়েকদিনের মধ্যেই জামিন দিয়ে দেওয়া হবে। রাজ্যের পুলিশ এত সক্রিয় হলে শেখ শাহজাহানকে কেন ধরতে পারছে না? এসব মানুষের কাছে ভালো থাকার চেষ্টা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত