দলের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইএসএফ (ISF)। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চ শর্তসাপেক্ষে অনুমতি দেয়। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। আজ, শুক্রবার এই মামলার শুনানিতে ধাক্কা খায় নওশাদদের দল। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।



আরও পড়ুন: ২২ জানুয়ারি রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, রাজ্যে ছুটি ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর
২১ জানুয়ারি, আইএসএফের (ISF) তৃতীয় প্রতিষ্ঠা দিবস। ওইদিন ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে পুলিশের অনুমতি চায় আইএসএফ। কিন্তু গত বছরের সভায় গোলমালের কারণ দেখিয়ে অনুমতি খারিজ করে দেওয়া হয়। পুলিশের তরফে বলা হয়। গত বছর রানি রাসমণি রোডে আইএসএফের যে সভা হয়েছিল, সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখিয়ে সভার অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি না পেলে এরপর কলকাতা হাইকোর্টের (Calcutta high Court) মামলা করে নওশাদের দল। আদালতের তরফে জানতে চাওয়া হয়, আইএসএফ যে জায়গায় সভা করার অনুমতি চায় সেখানে কোনও রাজনৈতিক সভা হয় কি না? জবাবে আইনজীবী জানান, প্রতি বছর ওই স্থানে বাংলার শাসক দল তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ আয়োজিত হয়।

বৃহস্পতিবার আদালতে জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চে মামলার শুনানি হয়। শর্তসাপেক্ষে অনুমতি দেন বিচারপতি। বিচারপতি জানান, সভায় এক হাজারের বেশি মানুষ জমায়েত করা যাবে না। সভার মঞ্চ দৈর্ঘ্যে বা প্রস্থে ২০ ফুটের বেশি করা যাবে না। দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪ টের মধ্যে সভা শেষ করতে হবে। চার, কোনও রকম আপত্তিকর বা উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। ডিভিশন বেঞ্চে রাজ্য দাবি করে, একইদিনে পাঁচটি কর্মসূচি রয়েছে। কীভাবে ওই সভার অনুমতি দেওয়া সম্ভব, তা নিয়ে প্রশ্ন রাজ্যের। এতগুলি কর্মসূচি একইদিনে থাকলে পুলিশের পরিচালনা করতে সমস্যা হবে। এনিয়েই সিঙ্গেল বেঞ্চের দায়ে পুনর্বিবেচনা করার আর্জি জানায় রাজ্য।


২১ জুলাইয়ের সভাস্থলে হবে না ২১ জানুয়ারির কর্মসূচি, ডিভিশন বেঞ্চে ধাক্কা নওশাদদের
শুক্রবার ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের নির্দেশ, ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে পারবে না আইএসএফ। কাছাকাছি কোনও জায়গায় সভা করা যেতে পারে। সেঙ্গেল বেঞ্চের শর্ত বহাল রেখে নির্দেশ খারিজ করেন প্রধান বিচারপতি।







