হাসপাতালের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে পন্থের একটি গুরুতর লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং তার পুরোপুরি স্বাভাবিক প্রশিক্ষণের রুটিনে ফিরে আসতে কমপক্ষে ৮ থেকে ৯ মাস সময় লাগবে।
বোর্ড সভাপতি পদ থেকে অবসর নিয়েছেন কিছু মাস আগেই। তখন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যত নিয়ে বিরাট আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফের স্বমহিমায় দাদা। ফিরছেন আইপিএলে। জানা গেছে, দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান।
শহরে আইপিএল ম্যাচের দু’দিন অতিরিক্ত বাস চলার সম্ভাবনাও রয়েছে। এ বিষয়ে পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র বলেন, ‘‘এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে।’’