IPL23: রেকর্ড পরিমান টাকায় বিক্রি হল আইপিএল সম্প্রচার স্বত্ব, জানলে চমকে যাবেন আপনিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চমক লাগলেও, এটাই বাস্তব। আইপিএল সম্প্রচার স্বত্ব বিক্রি হল ৪৩ হাজার ৫০ কোটিতে! ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’, মোট চারটি প্যাকেজে এই বিডিং প্রক্রিয়াকে ভাগ করা হয়েছে। ‘এ’ এবং ‘বি’ বিক্রি হয়ে গেল।এমনটাই সূত্রের খবর।

যার মানে আইপিএলে প্রতি ম্যাচের দাম এখন ১০০.৫ কোটি টাকার ওপর! যা ১৫ বছরের আইপিএল ইতিহাস তো বটেই, এমনকী ভারতীয় স্পোর্টসে এর আগে এমনটা শোনা যায়নি। প্রতি ম্যাচের দামের বিচারে আইপিএল ছাপিয়ে গেল ইংলিশ প্রিমিয়র লিগকেও!

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই স্বত্ব বিক্রি হয়েছে ৪৩ হাজার কোটি টাকায়! এর অর্থ এক একটি আইপিএল ম্যাচের মূল্য হয়ে দাঁড়াচ্ছে ১০০ কোটিরও বেশি, যা ভারতীয় ক্রীড়াদুনিয়ায় অভূতপূর্ব, অশ্রুতপূর্ব। এও জানা যাচ্ছে, শেষ বেলায় আইপিএলের মিডিয়া স্বত্বের মালিকানা নিয়ে আরও এক প্রস্থ নাটক হতে পারে।

রেকর্ড পরিমান টাকায় বিক্রি হল আইপিএল সম্প্রচার স্বত্ব, জানলে চমকে যাবেন আপনিও

কারণ এ এবং বি প্যাকেজ কিনেছে দুটি আলাদা সংস্থা। এ প্যাকেজের মালিক হয়তো সবটার দখল পেতে বি প্যাকেজের মালিককে চ্যালেঞ্জ জানাতে পারে। তাতে টিভি এবং ডিজিটাল স্বত্বের পুরো ‘কম্বো’ একার হাতে চলে যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন