শেষ ওভারে লখনউ জেতার জন্য প্রয়োজন ছিল ৫ রান হাতে তিন উইকেট। শেষ ওভারে আরও ২ উইকেট তুলে নেয় হার্ষাল। শেষ বল পর্যন্ত গড়ায় ম্যাচ। শেষ বলে ১ রান নিয়ে আবেশ খান দলের জয় নিশ্চিত করেন। শেষপর্যন্ত রোমহর্ষক ম্যাচে ১ উইকেটে জয়ী হয় লখনউ সুপার জায়েন্ট।
২০১১ সালে ২৮ বছর পর বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু সফলতার পর তাঁর কয়েকটি স্বভাব সতীর্থদের বিরক্ত করে! সম্প্রতি মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে এমনই এক অভিযোগ করেন রবিন উথাপ্পা।
এ বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন। তিনিই চলতি আইপিএলে ফাইফার নেওয়া প্রথম বোলার। দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি নিয়েছেন ৩টি উইকেট।