Kolkata Metro: ইডেনে খেলা দেখে বাড়ি ফিরতে সমস্যা? চিন্তা দূর করল মেট্রো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তিন বছর পর বৃহস্পতিবার ইডেনে খেলবে কলকাতা নাইট রাইডার্স। টিকিট প্রায় শেষ। বুধবার থেকেই ইডেনে ভিড় জমেছে ক্রিকেটপ্রেমীদের। কিন্তু ম্যাচ দেখে রাতে বাড়ি ফেরার সময় সমস্যার মুখে পড়তে হবে, এমনই আশঙ্কা জাগছে? চিন্তা নেই, মুশকিল আসান করছে কলকাতা মেট্রো

আরও পড়ুন: Bollywood: রাম লক্ষণের পৈতে নেই নতুন পোস্টারে, সেই নিয়ে আইনি জটিলতার স্বীকার ‘আদিপুরুষ’

মেট্রো সূত্রে খবর, ইডেনের দর্শকদের কথা মাথায় রেখেই আগামিকাল অতিরিক্ত মেট্রো চলবে। এদিনই মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ৬ এপ্রিল রাতে অতিরিক্ত মেট্রো চলবে। এছাড়া, আগামী ১৪ এপ্রিল, ২৩ এপ্রিল, ৮ মে, ১১ মে এবং ২০ মে রাতে অতিরিক্ত মেট্রো চলবে। এই দিনগুলিতে রাতে এসপ্ল্যানেড থেকে মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের উদ্দেশ্যে। রাত ১২.১৫ নাগাদ মেট্রো স্টেশন থেকে ছাড়বে এবং দক্ষিণেশ্বর পৌঁছাবে রাত ১২.৪৮ নাগাদ।

Kolkata Knight Riders 11zon.jpeg?compress=true&quality=80&w=640&dpr=2
ইডেনে খেলা দেখে বাড়ি ফিরতে সমস্যা?, মুশকিল আসান করল মেট্রো

ইডেনে খেলা দেখে বাড়ি ফিরতে সমস্যা?, মুশকিল আসান করল মেট্রো

KOLKATA METRO 1
ইডেনে খেলা দেখে বাড়ি ফিরতে সমস্যা?, মুশকিল আসান করল মেট্রো

করোনা মহামারী কাটিয়ে ফের পুরনো ফর্মে ফিরেছে আইপিএল। বৃহস্পতিবার ঘরের মাঠে ফিরছে কেকেআর। শাহরুখের দলকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা। প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে কেকেআর’কে। ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ায় ডিএলএস পদ্ধতিতে জয়ী হয় প্রিটি জিন্টার দল। এদিকে গত ম্যাচে জিতে বেশ আত্মবিশ্বাসী ব্যাঙ্গালোর। রাসেল, নিতিশ রানা সহ নাইট শিবিরের খেলা দেখতে গ্যালারিতে উপচে পড়বে ভিড়।

eden gardens betting 1574563065
ইডেনে খেলা দেখে বাড়ি ফিরতে সমস্যা?, মুশকিল আসান করল মেট্রো

অন্যদিকে, মরশুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে কেকেআর। এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন সাকিব উল হাসান এবং শ্রেয়স আইয়ার। দুজনেই কলকাতার খেলোয়াড়। গতবছর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর অবর্তমানে সাময়িকভাবে অধিনায়ক করা হয়েছে রানাকে। তবে ইতিমধ্যেই জানানো হয়েছে চোটের কারণে খেলতে পারবেন না আইয়ার।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত