Bollywood: রাম লক্ষণের পৈতে নেই নতুন পোস্টারে, সেই নিয়ে আইনি জটিলতার স্বীকার ‘আদিপুরুষ’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের আইনি জটিলতার মুখে পড়লো ‘আদিপুরুষ’। সম্প্রতি ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই ঘটে গেল বিপত্তি। ছবিটি ওম রাউতের। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করার অপরাধে বম্বে আদালতে পেশ করা হয় মামলা।

আরও পড়ুনঃ পুষ্টি গুনে সম্পূর্ণ চিজ, চিজ খেয়েও ওজন নিয়ন্ত্রন সম্ভব

Adipurush First-Look Poster, Prabhas Looks Brilliant As Lord Ram |  Filmfare.com

বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে আদিপুরুষের পোস্টার। পোস্টার টিতে দেখা যাচ্ছে মাঝখানে রয়েছে রামচন্দ্র এবং তাঁর পাশে রয়েছে সীতা। সেই ছবি জুড়েই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ছবিটিতে রামচন্দ্র ও লক্ষনের শরীরে ছিলনা পৈতে। সেই জন্য আদালতে কেস করা হয়েছে।

Adipurush in BIG Trouble After New Complaint Filed Over Poster of Prabhas,  Kriti Sanon Starrer

এই আদিপুরুষ সিনেমাটি ওম রাউত এর পরিচালিত। সিনেমাটিতে রামচন্দ্রের চরিত্রে দেখা গেছে দক্ষিণী তারকা অভিনেতা প্রভাসকে। এবং সীতার চরিত্রে দেখা গেছে অভিনেত্রী কৃতি শ্যানন। লক্ষনের চরিত্রে দেখা যাবে অভিনেতা সানি সিংহকে। যিনি ‘পেয়ার কা পঞ্চনামা’ খ্যাত অভিনেতা। এছাড়া এই ছবিতে রাবনের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। তবে রাবনের ছবি এই নতুন পোস্টারে নেই।

রাম লক্ষণের পৈতে নেই নতুন পোস্টারে, রাবনের ছবি এই নতুন পোস্টারে নেই 

Adipurush teaser: Prabhas' Lord Ram gets ready to battle Saif Ali Khan's  Lankesh in a jerky CGI fest | Entertainment News,The Indian Express

গত বছর এই ছবির টিজার মুক্তির পর ও একাধিক জটিলতার সম্মুখিন হয়েছিল আদিপুরুষ। রাবনের চরিত্রে অভিনয় করেছিল সইফ আলি খান। তাঁর সাজ সজ্জা নিয়ে সেই সময় তুমুল সমলোচণা ওঠে। আবার ফের পোস্টার মুক্তির পর সীতার সিথিতে সিদুর না থাকায়, এবং রাম এবং লক্ষনের পৈতে না থাকায় ফের আইনি জটিলতার মুখে পরল আদিপুরুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত