নজরবন্দি ব্যুরোঃ চিজ খেতে কে না পছন্দ করে। তবে চিজ খেলে নাকি ওজন বারে এমন ধারণা রয়েছে অনেকের। অবশ্যই চিজ একটি উচ্চ ক্যালোরি ও ফ্যাট যুক্ত একটি খাবার, তবে এর অনেক পুষ্টিগুন ও রয়েছে। যা মানুষের সুস্বাস্তে অনেক উপকারে আসে।



চিজের মধ্যে প্রবায়োটিক থাকে যা ইমিউনিটি পাওয়ার বাড়ায়। এছাড়া চিজে ফ্যাট অবশ্যই আছে তবে তাঁর সঙ্গে সঙ্গে বাড়তি পুষ্টি উপাদান হিসেবে অনেকটা প্রোটিন এবং ভিটামিন-এ ও অন্যান্য মিনারেলের ও উৎস চিজ।
![]()


ভিটামিন, প্রোটিন ও মিনারেলের সমৃদ্ধ চিজ। চিজ আমাদের হাড় ও দাঁতকে শক্ত রাখতে সাহায্য করে। এছাড়াও জিঙ্ক ও বায়োটিন টিস্যুর উন্নতি ও মেরামতিতে সাহায্য করে এই গুণী চিজ। চিজ ত্বক, চুল ও নখকের সুস্থতাতেও চিজ সাহায্য করে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে চিজ খুব উপকারী। চিজ হার্ট ভালো রাখতেও সাহায্য করে।
পুষ্টি গুনে সম্পূর্ণ চিজ, চিজ হার্ট ভালো রাখতেও সাহায্য করে।

চিকিৎসক রা পরামর্শ দিচ্ছে হার্ট সুস্থ রাখতে ডায়েটে অবশ্যই রাখুন ৪০ গ্রাম চিজ। এক টুকরো চিজ হার্ট অ্যাটাক, স্ট্রোক বা যে কোনও করোনারি সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দিতে পারে অনেকাংশে। শুধু তাই নয় এটি খেতেও খুব সুস্বাধু। রিডিং বিশ্ববিদ্যালয়ের ফুড চেইন নিউট্রিশনের অধ্যাপক ইয়ান গিভেনস ও এই বিষয়ে সেরকমই মতামত দিয়েছেন।







