Kolkata: কলকাতার এক বিলাসবহুল হোটেলের বাস্তব রূপ সামনে আনলো অভিনেত্রী, খাবারের ওপর কারী কারী আরশোলা, পোকামাকড়!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনেকেই সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে রাস্তার ধারের খাবার এড়িয়ে যান। তার বদলে যান নামী দামি রেস্তোরাতে। অনেকের ধারণা রয়েছে খাবারের দাম বেশি হলে বা দামি জায়গা হলেই তা স্বাস্থের পক্ষে ভালো হবে। কিন্তু এই ধারণা যে কতটা ভ্রান্ত তা আবার প্রমাণ হল অভিনেত্রীর শেয়ার করা ভিডিওর মাধ্যমে।

আরও পড়ুনঃ যেন এক রূপকথার নদী, কীভাবে যাবেন এই লিকুইড রেইনবো দর্শন করতে?

Blog - Did You Know You May Be Attracting Cockroaches To Your Katy Home?

 

সম্প্রতি বাংলা ধারাবাহিকের অভিনেত্রী মিষ্টি সিংহ একটি ভিডিও শেয়ার করেন তাঁর সামাজিক মাধ্যমে যা নিয়ে রীতি মতো চাঞ্চল্য পরে গেছে , মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সেই ভিডিও। জনপ্রিয় সেই হোটেলের নাম ‘জেডব্লিউ ম্যারিয়টে। অভিনেত্রী নিজেও আসা করতে পারেনি এরকম একটা ফাইভ স্টার , সেভেন স্টার হোটেলে এই অবস্থা দেখতে পাবেন।

Blog - Are Cockroaches More Of A Problem In The Summer?

 

অভিনেত্রীর শেয়ার করা ভিডিও টি তে দেখা যাচ্ছে যে তিনি প্রথমে পুরো হোটেল টি ভালভাবে দেখালেন এর পর সেখানে পেস্তির জায়গায় গিয়ে সেই কাচের ভেতরের খাবার কেক গুলো ভেতরে জুম করতেই চক্ষু চরক গাছ হয়ে যায় সবার।

Why Cockroaches Are a Problem. - Quality Assurance & Food Safety

অভিনেত্রী বলেন যে ‘জেডব্লিউ ম্যারিয়টে গিয়েছিলাম কিছু পিস্ট্রি নিতে। যখন বাছতে গেলাম দেখি আরশোলা। এরকম একটা ফাইভস্টার সেভেনস্টার হোটেলের খাবারের উপর আরশোলা, পোকা-মাকড় ভাবাই যায় না। এইগুলোই অনলাইনেও ডেলিভারি হয়। কতটা অস্বাস্থ্যকর পরিস্থিতি!’

কলকাতার এক বিলাসবহুল হোটেলের বাস্তব রূপ সামনে আনলো অভিনেত্রী, কতটা অস্বাস্থ্যকর পরিস্থিতি

Best Pest Control Procedures for Restaurants Experiencing Cockroach  Infestations

 

তিনি আরও জানান যে শরীর স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই এসব ক্ষেত্রে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। ভাল করে দেখে তবেই খাবার কেনা উচিত। এমন একটা হোটেলের থেকে এটি আশা করা যায় না। প্রকাশ্যে আরশোলা ঘুরে বেরাচ্ছে। অভিনেত্রীর দাবি তিনি কোন দোকানের বদনাম করতে চান না জনগনের স্বাথেই তিনি এই ভিডিও শেয়ার করেছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত