নজরবন্দি ব্যুরো: রবিবার গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বাঁ হাতি বোলার যশ দয়ালের বলে নাইট রাইডার্সএর রিঙ্কু সিং টানা ৫ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছেন। এর ফলে, একদিকে যখন রিঙ্কু হয়ে উঠছেন নায়ক, তখন অন্যদিকে খলনায়ক হয়ে গিয়েছেন আইপিএলে গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানসের বাঁহাতি পেসার যশ দয়াল। ম্যাচ শেষেও যেন অবিশ্বাসের ঘোর কাটছিল না যশের। মাঠেই দু হাতে মুখ ঢেকে বসে পড়েছিলেন তিনি।
আরও পড়ুন: IPL: আইপিএলে নতুন বিতর্ক, কোহলিকে চরম অপমান করলেন কিউই পেসার


ছেলের সম্বন্ধে বলতে গিয়ে যশের বাবা চন্দ্রপাল দয়াল বলেছেন, ‘হোটেলে ফিরে যাওয়ার পরে সকলেই যশকে মাঝে বসিয়ে রেখে ওঁকে সান্ত্বনা দেয় বিশেষ করে হার্দিক পান্ডিয়া। ও সবসময় ছেলেকে উৎসাহ দিয়েছে। পরবর্তীতে যশের মন ভালো করতে নাচ, গানেরও আয়োজন করা হয়। পরিস্থিতি শেষ পর্যন্ত যেন কিছুটা হালকা হয়।

পাঁচ বলে পাঁচ ছক্কা, কি বললেন যশ দয়ালের বাবা

রাতে আমিও যশকে ফোন করেছিলাম। আমাকে ও জানিয়েছে বল হাত থেকে স্লিপ করছিল। সে দিন রাতে যশ বলে সঠিক গ্রিপ পাচ্ছিল না। ‘ব্যাক অফ দ্য হ্যান্ড’ স্লোয়ার বলও করার চেষ্টা করে যশ। সেটাও সে দিন ঠিকভাবে হয়নি। হয়তো যশের বোলিং স্টাইলের সঙ্গে রিঙ্কুর পরিচিতি থাকায় যশের আরও অসুবিধা হয়ে যায়। কারণ ওই পরিস্থিতিতে রিঙ্কু জানত ওঁকে সব বলে মারতেই হবে। কারণ ওরা দুজনেই দুজনকে খুব ভালোভাবে চেনে।

ওই দিনটা যশের ছিল না। এটা মেনে নিতে হবে। অনেক বড় বড় ক্রিকেটার এমন মুহূর্তের মধ্যে দিয়ে গেছেন। ক্রিকেটার হিসেবে যশের ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা রয়েছে। আমি শুধু ওঁকে মানসিকভাবে শক্ত করেছি মাত্র।’









