নজরবন্দি ব্যুরো: তাঁর দেখানো পথে এগিয়েই ক্রিকেট দুনিয়ায় খ্যাতি অর্জন করেছে ভারত। বিশ্বের সফল অধিনায়কদের মধ্যে একজন তিনি। যেকোনও পরিস্থিতিতেই মাথা ঠাণ্ডা রেখে পরবর্তী পদক্ষেপ নিতে পছন্দ করেন, তাইতো তাঁকে বলা হয় ক্যাপ্টেন কুল। এই অধিনায়কের হাত ধরেই ২০১১ সালে ২৮ বছর পর বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু সফলতার পর তাঁর কয়েকটি স্বভাব সতীর্থদের বিরক্ত করে! সম্প্রতি মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে এমনই এক অভিযোগ করেন রবিন উথাপ্পা।
আরও পড়ুন: Recruitment Scam: ‘৩৪ বছর খেয়ে মধু…’, প্রকাশ্য সভায় বামেদের পাল্টা খোঁচা তৃণমূলের
ধোনির প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পার স্পষ্ট অভিযোগ, ‘অধিনায়ক হিসেবে বিরক্তিকর ছিলেন ক্যাপ্টেন কুল। মাঝে মাঝেই মাঠে এমন কিছু করতেন যার কারণে বিরক্ত হয়ে পড়তেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়কের বিরুদ্ধে এমন অভিযোগ আনার কারণ কি? পুরনো ঘটনা উল্লেখ করে উথাপ্পা বলেন, ‘চেন্নাইয়ের বিরুদ্ধে একবার খেলছিলাম। ধোনি ব্যাটারদের মানসিকতা নিয়ে খেলতে পারে। ব্যাটাররা যেদিকে খেলতে অভ্যস্ত নয় সেই দিকেই শট মারতে বাধ্য করে।”

২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রবিন উথাপ্পা। ২০২১ সালে চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলেছিলেন। সেবারে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় সিএসকে। চলতি আইপিএলে নেই উথাপ্পা। তবে চেন্নাইয়ের ক্যাপ্টেন রয়েছেন ধোনি। কয়েকদিন আগেই একটি ম্যাচে মাহির সঙ্গে দেখা করেন উথাপ্পা। তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

সফল অধিনায়ক হলেও মাঠে বিরক্তিকর, কেন বললেন প্রাক্তন সতীর্থ

২০২০ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন মহেন্দ্র সিং ধোনি। এরপর থেকে কেবল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই অধিনায়কত্ব করছেন। গত বছর প্রথম থেকেই দলের দায়িত্ব রবীন্দ্র জাদেজার হাতে তুলে দেন। কিন্তু ম্যাচে লাগাতার হারের মুখ দেখতে হয়। পরে ধোনিকেই অধিনায়ক করা হয়।



