Recruitment Scam: ‘৩৪ বছর খেয়ে মধু…’, প্রকাশ্য সভায় বামেদের পাল্টা খোঁচা তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিকাণ্ডে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কার্যত কোণঠাসা। এই সময় পাল্টা জবাব দিতে ময়দানে নেমেছে জোড়াফুল শিবির। সিপিএমের বিরুদ্ধে চিরকুটে চাকরি দেওয়ার অভিযোগ এনেছে তৃণমূল। এবার ভরা সভায় বামেদের খোঁচা দিলেন তৃণমূল নেতা।

আরও পড়ুন: Mangoes on EMI: এবার EMI তে কেনা যাবে আম, প্যাচপ্যাচে গরমে দুর্দান্ত অফার

শুক্রবার জয়পুর ব্লকের গেলিয়াতে তৃণমূলের একটি সভা ছিল। সেখানেই তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল সভায় দাঁড়িয়ে বলেন, “যারা চিৎকার করছে তৃণমূলের সকলে চোর বলে, আমরা তার পাল্টা তালিকা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তালিকা নিয়ে মানুষের দরজায় দরজায় দরজায় যাব। সকলকে জানাবো ৩৪ বছর খেয়ে মধু, সিপিএম এখন সাজছে সাধু। তারা কত বড় সাধু লোককে জানাব নির্বাচনে এটাই আমাদের প্রধান ইস্যু হবে।”

tmc cpim 1
‘৩৪ বছর খেয়ে মধু…’ নিয়োগ দুর্নীতি মামলায় পাল্টা শাসক দল

 

তৃণমূল নেতার দাবি, সিপিএম জমানায় ব্যাপক বেনিয়ম হয়েছে। সেই সময় বেছে বেছে এলাকার বাম নেতা, তাঁদের ঘনিষ্ঠদের গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, আশাকর্মী, হাসপাতালে চাকরি দেওয়া হয়েছে। এই অভিযোগে জয়পুরের বাম নেতা গণেশগোপাল মুখোপাধ্যায় দাবি করেন, ‘বামফ্রন্ট আমলে কোনও দুর্নীতি হয়নি। বামপন্থী পরিবারের কেউ অন্যায়ভাবে চাকরি পায়নি। পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে।’

thequint%2F2022 04%2F74fe94ca a0f9 4f48 b309 21b153edd5d7%2Fians
‘৩৪ বছর খেয়ে মধু…’ নিয়োগ দুর্নীতি মামলায় পাল্টা শাসক দল

‘৩৪ বছর খেয়ে মধু…’ নিয়োগ দুর্নীতি মামলায় পাল্টা শাসক দল

WhatsA 1672654027584 1672654027752 1672654027752
‘৩৪ বছর খেয়ে মধু…’ নিয়োগ দুর্নীতি মামলায় পাল্টা শাসক দল

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীদের ঠাই হয়েছে জেলে। এনিয়ে বিরোধীদের কড়া আক্রমণের কোপে পড়েছে শাসক দল। অন্যদিকে, মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের অন্যান্য নেতারা বাম জমানায় চিরকুটে চাকরি দেওয়ার বিস্ফোরক অভিযোগ সামনে আনেন। পুরনো ফাইল বের করে যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন