Mangoes on EMI: এবার EMI তে কেনা যাবে আম, প্যাচপ্যাচে গরমে দুর্দান্ত অফার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরমের দাবদাহে তীব্র অস্বস্তিতে সাধারণ মানুষ। এই সময়েই রাজত্ব করতে আসবে ‘ফলের রাজা’ আম। কিন্তু মূল্যবৃদ্ধির জমানায় ফলের দাম আকাশছোঁয়া। তাই অনেককেই মনের সাধ মেটানোর আগে পকেটের কথা ভাবতে হয়। এই সমস্যার সমাধানে অভিনব পন্থা নিয়ে হাজির পুনের এক ব্যবসায়ী। কি জানেন?

আরও পড়ুন: Travel Destination: প্রতিদিন একতিল করে বাড়ছে শিবলিঙ্গ, বাংলার এই পাহাড়ের অজানা কাহিনী শুনলে অবাক হবেন

পুনের ব্যবসায়ী গৌরব সানা জানিয়েছেন, “এই মরশুমে আমের দাম চড়া থাকে। তাই আমরা ভাবলাম রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন যদি ইনস্টলমেন্টে পাওয়া যায় তবে আম কেন নয়! এই অফারের জন্য সবাই সাধ্যমত আম কিনতে পারবে।” পাশাপাশি তিনি দাবি করেছেন, দেশের মধ্যে তাঁদের দোকানেই প্রথম এই অফার চালু হয়েছে।

bloombergquint%2F2017 10%2Fa317b36e 5f34 458e 8302 d9192f5a23db%2F313383080 1 18
এবার EMI তে কেনা যাবে আম, কীভাবে পাবেন এই অফার

ইএমআই-তে মোবাইল ফোন কিংবা কোনো ইলেকট্রনিক্স আইটেম কেনার মতোই আম ইএমআইতে পাওয়া যাবে। জানানো হয়েছে, ক্রেতাদের আম কেনার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে এবং প্রতিমাসে টাকা শোধ দিতে হবে। ৬ এবং ১২ মাসের সময়তে ইএমআই দিতে পারবেন ক্রেতারা। তবে শর্ত রয়েছে একটা! ইএমআই সুবিধা পেতে নূন্যতম পাঁচ হাজার টাকার কেনাকাটা করতে হবে।

lesser known mangoes india lead

এবার EMI তে কেনা যাবে আম, কীভাবে পাবেন এই অফার

alphonso
এবার EMI তে কেনা যাবে আম, কীভাবে পাবেন এই অফার

উল্লেখ্য, রত্নাগর কিংবা দেবগড়ের আলফানজো ও হাপুস আম জগৎপ্রসিদ্ধ। মরশুমে এই আমগুলির দাম প্রতি ডজন ৮০০-১২০০ টাকা। অনেকের ধারণা ইএমআই সিস্টেম চালু হলে মধ্যবিত্তরাও আমের স্বাদ উপভোগ করতে পারবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর