উল্লেখ্য, সামনের মরসুমের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কেকেআর। তার প্রথম ধাপ হিসাবে নিলাম থেকে বেশ কয়েক জন ভাল ক্রিকেটার কিনেছে তারা। মিচেল স্টার্ককে (Mitchell Starc) আইপিএলের
এছাড়াও এই লীগের জনপ্রিয়তা বাড়ানোর জন্য টলিউড ইন্ডাস্ট্রি হিরো হিরোইনদেরও যুক্ত করা হবে বলে জানা গিয়েছে। আর এই লীগের সম্প্রচার হবে প্রথম সারির ক্রীড়া চ্যানেলে। এই উদ্যোগের মূলে রয়েছেন সৌরভ গাঙ্গুলী। ফলে বেঙ্গল প্রিমিয়ার লীগ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে সিএবি। তারা মনে করছেন এই লীগের ফলে বাংলার ক্রিকেটের চেহারা পাল্টে যাবে অনেকটাই।
সেই দায়িত্ব তিনি তুলে নেন নিজের কাঁধে। ২০২৩ এ পায়ে চোট নিয়ে পুরো টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন করেন সিএসকে কে। কিন্তু সময় কাউকে ছাড়ে না। ২০২৪ হয়তো ধোনির জীবনের শেষ আইপিএল (IPL)। তাই চেন্নাই নেতৃত্ব ধোনির বিকল্প খোঁজা শুরু করে দিয়েছেন।
জল্পনার মাঝেই সূর্যকুমারের পোস্ট ঘিরে নেটপাড়ায় শোরগোল। 'ব্রোকেন হার্ট' ইমোজি পোস্ট করেছেন এমআই-এর এই ব্যাটসম্যান। কী হল সূর্যকুমার যাদবের? এর পিছনে কি রোহিতের অধিনায়কত্ব ছাড়ার কোনও যোগ রয়েছে? উত্তর এখনও স্পষ্ট নয়।
আইপিএল ২০২৪ সালের মিনি নিলামের আসর বসবে আর কয়েকদিন বাদেই। দুবাইতে বসবে এবারের আসর। ৪২ বছর বয়সী এম এস ধোনি এই বছরেও সিএসকের হয়ে খেলার কথা জানিয়ে দিয়েছেন। অনেকেই মনে করছেন এই মরশুমটাই ধোনির সিএসকেতে হয়ত শেষ মরশুম হতে চলেছে।
২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের একজন গুরুত্বপূর্ণ অংশ ছিলেন হার্দিক। ব্যাটে বলে বিরোধী পক্ষকে চাপে ফেলতে ভালই পারেন তিনি। ২০২২ সালে আইপিএলের নতুন দল গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে দেখা যায় তাঁকে।