নজরবন্দি ব্যুরো: আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া চেন্নইই একমাত্র দল যারা পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে। তাদের সবকটি ট্রফিই এসেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ২০০৮ সাল থেকে ২০২৩ সাল, প্রায় টানা ১৫ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যদিও মাঝে দুই বছর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেনি সিএসকে।
আরও পড়ুন: বুমরা-শামির পরবর্তী বোলার মুকেশ-অর্শদীপরা? ভরসা পাচ্ছেন বিশেষজ্ঞরা
আর সিএসকে মানেই মাহি। কিন্তু সময়ের সাথে সাথে একদিন সরে যেতে হয় সকলকেই। তেমনি একদিন সিএসকে থেকে সরে যাবেন ধোনি। আর সেই সময় হলুদ জার্সির ব্যাটন ধরবে কে? আর এই প্রশ্নের বড় আপডেট দিলেন প্রাক্তন উইকেট কিপার দীপ দাশগুপ্তা।

তিনি তার এক্স হেন্ডেলে লিখেছেন, “ঋষভ পন্থকে ২০২৫ সালের আইপিএল-এর জন্য চেন্নাই সুপার কিংস কিনে নিলে আমি অন্তত অবাক হব না।” তিনি আরও বলেন, “কারণ এমএস ধোনি এবং ঋষভ পন্ত দুজনের সম্পর্ক খুব ভালো। ঋষভ ধোনিকে সম্মান করে। এমএসও ঋষভকে খুব ভালোবাসে। ওরা একসঙ্গে অনেক সময় কাটায়। ওদের দুজনের কানেকশন এবং ঋষভ পন্তের চিন্তাভাবনা মিলে যায়। দুজনেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে”।
CSK-তে মাহির পরে দায়িত্ব নেবেন পন্থ! বড় আপডেট দিলেন এই প্রাক্তন উইকেট কিপার



আইপিএল ২০২৪ সালের মিনি নিলামের আসর বসবে আর কয়েকদিন বাদেই। দুবাইতে বসবে এবারের আসর। ৪২ বছর বয়সী এম এস ধোনি এই বছরেও সিএসকের হয়ে খেলার কথা জানিয়ে দিয়েছেন। অনেকেই মনে করছেন এই মরশুমটাই ধোনির সিএসকেতে হয়ত শেষ মরশুম হতে চলেছে।










