নজরবন্দি ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ম্যাচ এবং সিরিজ় জিতল ভারত। ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ় জিতে নিল ভারত। এই জয়ের কৃতিত্ব দিতেই হবে মুকেশ কুমার এবং আরশদীপ সিংহকে। ভারত রবিবার জিতল ৬ রানে।হারা ম্যাচ জেতালেন মুকেশ কুমার এবং অর্শদীপ সিং। ১৭তম ওভারে পরপর দুবলে জোড়া উইকেট।
আরও পড়ুন: প্রশ্নের মুখে INDIA জোট, রাজস্থানের ৬ টি আসনে CPIM কংগ্রেসের ভোট কাটাকাটিতে জয়ী BJP!


ভারতকে ম্যাচে ফেরান মুকেশ। শেষ ওভারের প্রথম বল ওয়েডের মাথার ওপর দিয়ে যায়। নিশ্চিত ওয়াইড। কিন্তু দেননি আম্পায়ার। তাতেই মনঃসংযোগ হারান অস্ট্রেলিয়ার অধিনায়ক। অর্শদীপের পরের বলে রান হয়নি। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শ্রেয়সের হাতে ধরা পড়েন ওয়েড। অসাধারণ শেষ ওভার। জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল।

কিন্তু মাত্র ৩ রান দেন অর্শদীপ। অস্ট্রেলিয়াকে হারানোর জন্য শুরুতেই উইকেট তুলতে হত। সেই কাজটা করেন মুকেশ। জস ফিলিপকে (৪) বোল্ড করেন তিনি। অন্য ওপেনার ট্রেভিস হেড তখন সংহার মূর্তি ধরতে শুরু করেছেন।এমন সময় রবি বিষ্ণোইকে নিয়ে আসেন সূর্য। তাতেই কাজ হয়। বিষ্ণোইয়ের বলে বোল্ড হন হেড।



স্পিনারদের আরও একটি জুটি তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিষ্ণোই এবং অক্ষর প্যাটেল। তাঁরা দুজনে মিলে ৩ উইকেট নিলেন সেই সঙ্গে দিলেন মাত্র ৩৩ রান। অপর দিকে বাংলার পেসার মুকেশ সময়ের সঙ্গে দলের বড় ভরসা হয়ে উঠছেন। তাঁর সঙ্গে বার বার মহম্মদ শামির তুলনা হচ্ছে। এই ম্যাচে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন মুকেশ।
বুমরা-শামির পরবর্তী বোলার মুকেশ-অর্শদীপরা? ভরসা পাচ্ছেন বিশেষজ্ঞরা

১৭ এবং ১৯তম ওভারে তাঁর বোলিংয়ের জন্যই ম্যাচে ফিরেছিল ভারত। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১০ রান। কিন্তু অর্শদীপ ম্যাচে ৪ ওভারে ৪০ রান দিলেও সেই ওভারে দেন মাত্র ৩ রান। তুলে নেন ম্যাথু ওয়েডের উইকেট। তাতেই ম্যাচ জিতে নেয় ভারত। বুমরা, শামি ,সিরাজের পর ভারতীয় দলের নেক্সট জেনারেশান তৈরি, মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।







